টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন ইমরুল কায়েস

১৩ নভেম্বর ২০২৪, ০৩:২৫ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ইমরুল কায়েস

ইমরুল কায়েস © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার ইমরুল কায়েস। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও আর দেখা যাবে না তাকে। এক ফেসবুক পোস্টে অবসরের ঘোষণা দিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

বুধবার (১৩ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমরুল। অবসর ঘোষণায় তিনি লিখেছেন, ‘বিদায় টেস্ট ক্রিকেট। আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ।’

বাংলাদেশ জাতীয় দলের একসময়ের নিয়মিত সদস্য ও উদ্বোধনী ব্যাটার ছিলেন ইমরুল কায়েস। তবে লম্বা সময় ধরেই জাতীয় দলের বাইরে আছেন। বাংলাদেশের হয়ে সর্বশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের ২২ নভেম্বর ভারতের বিপক্ষে ইডেন গার্ডেন্সে। সেটিই হয়ে থাকল তার শেষ টেস্ট ম্যাচ।

নিজের ফেসবুকে একটি ভিডিওতে ইমরুল বলেছেন, ‘আমি ইমরুল কায়েস। আমি বাংলাদেশের সকল ক্রীড়াপ্রেমিদের একটা কথা জানাতে চাই। শীঘ্রই আমার ক্রিকেট ক্যারিয়ারে একটি কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছি।’

‘১৬ নভেম্বর আমি আমি আমার টেস্ট ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। সেই সঙ্গে প্রথম শ্রেণির ক্রিকেটেও আমি সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি। এটি আমার ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত।’

বাংলাদেশের হয়ে সাদা পোশাকে ৩৯টি টেস্ট ম্যাচ খেলেছেন ইমরুল। তিনটি সেঞ্চুরি এবং চারটি হাফ সেঞ্চুরিসহ এক হাজার ৭৯৭ রান করেছেন এই ওপেনার। সবমিলিয়ে ক্যারিয়ারে ১৩৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেন ইমরুল। ২০টি সেঞ্চুরি এবং ২৭টি হাফ সেঞ্চুরিসহ রান করেছেন প্রায় আট হাজার (৭৯৩০) রান করেছেন।

৫৫ বছরেও বদলায়নি চিত্র, উন্নয়নের অপেক্ষায় বীরশ্রেষ্ঠ নূর মো…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬