এবার র‍্যাঙ্কিংয়েও বাংলাদেশকে টপকে গেল আফগানরা

১২ নভেম্বর ২০২৪, ১০:৫৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে পেছনে ফেলেছে আফগানিস্তান © সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে যেন শনির দশা কাটছেই না। যে ওয়ানডে ক্রিকেটকে এতোদিন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী বলা হতো, সেই ফরম্যাটও এখন বিবর্ণ। এমনকি সিরিজ হারতে হয়েছে আফগানিস্তানের কাছেও। শুধু সিরিজ হারই নয়, সিরিজ হারের পর আইসিসি র‍্যাঙ্কিংয়েও  এসেছে দুঃসংবাদ। তিন ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশের উপরে উঠে গেল আফগানিস্তান।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ শেষ হতেই র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। সেখানে জায়গা বদল করেছে বাংলাদেশ ও আফগানিস্তান। আফগানরা ৯ থেকে উঠে এসেছে ৮–এ, বাংলাদেশ ৮ থেকে নেমে গেছে ৯–এ। অথচ ২০২২ সালে বাংলাদেশে আফগানিস্তান ওয়ানডে সিরিজ খেলতে নেমেছিল তিন ধাপ পিছিয়ে থেকে।

সিরিজ শুরুর আগে ৮৬ রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের। আফগানদের ছিল ৮৪। তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জয়ের পরে আফগানদের পয়েন্ট এখন ৮৫। বাংলাদেশেরও পয়েন্ট ৮৫, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়ে নাজমুলরা এখন ৯–এ।

অথচ এ বছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে ছিল আফগানিস্তান। কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। 

এক সময় ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে ছয় নম্বরেও উঠেছিলো বাংলাদেশ। লম্বা সময় ধরে ছিল সাত নম্বরে। গত কয়েক বছরে আটের নিচে নামতে হয়নি তাদের। ক্রমাগত খারাপ খেলার ফলে সেই জায়গাটা নড়ে গেল লাল সবুজের প্রতিনিধিদের।

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছে ভারত। এরপর একে একে আছে অস্ট্রেলিয়া, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ। বাংলাদেশের নিচে অবস্থান করছে টেস্ট খেলুড়ে ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড। টেস্ট খেলুড়ে আরেক দেশ জিম্বাবুয়ে স্কটল্যান্ড থেকে পিছিয়ে ১৩ নম্বরে আছে। 

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬