বাংলাদেশের সংগ্রহ ২৫২ রান, জিততে পারবে?

০৯ নভেম্বর ২০২৪, ০৭:৫২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন

শান্ত ১১৯ বলে ৭৬ রান করেন © সংগৃহীত

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানিস্তানকে ২৫৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। শুরুর দিকে ভালো ব্যাটিং করলেও মাঝপথে গতি হারায় টাইগাররা। শেষ দিকে নাসুম ও জাকের আলির ব্যাটে সম্মানজনক রান সংগ্রহ করে নাজমুল বাহিনী। সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে জিততেই হবে বাংলাদেশকে, জিততে পারবে তো?

শনিবার (৯ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে ভালো শুরু পায় বাংলাদেশ। তবে জোড়া উইকেট হারিয়ে ধাক্কা খায় টাইগাররা। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ফিফটিতে ভর করে এগোচ্ছে বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু আভাস দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তানজিদ তামিম। ভালো শুরুর পরও থিতু হতে পারেননি তিনি।

দলীয় ২৮ রানে ১৭ বলে ২২ রান করে আউট হন তানজিদ তামিম। তাকে সাজঘরে ফেরান আগের ম্যাচে বাংলাদেশকে ভোগানো আল্লাহ গজনফর। এরপর ক্রিজে এসে সৌম্যকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়া চেষ্টা করেন শান্ত।

৭১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৯৯ রানে সাজঘরে ফিরে যান সৌম্য। ৪৯ বলে ৩৫ রান করে রশিদ খানের বলে আউট হন তিনি। এরপর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। সাবলীল ব্যাটিংয়ে ৭৫ বলে ফিফটি তুলে নেন টাইগার অধিনায়ক।

তবে দলীয় ১৫২ রানে ৩৩ বলে ২২ রান করে আউট হন মিরাজ। তার বিদায়ের পর দ্রুতই আরও ৩ উইকেট হারিয়ে খেই হারায় বাংলাদেশ। তাওহিদ হৃদয় ১৬ বলে ১১, শান্ত ১১৯ বলে ৭৬ ও মাহমুদউল্লাহ রিয়াদ ৯ বলে ৩ রান করে সাজঘরে ফিরে যান।

তবে নাসুম আহমেদ ও অভিষিক্ত জাকের আলি মিলে হাল ধরেন। ৪৬ রানের জুটি গড়েন তারা। দলীয় ২৩০ রানে ২৪ বলে ২৫ রান করে আউট হন নাসুম। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান সংগ্রহ করে বাংলাদেশ। ২৭ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন জাকের। আফগানিস্তানের পক্ষে নাঙ্গেলিয়া খারোতে নেন ৩টি উইকেট।

ফেসবুকে পোস্ট দিয়ে রাজনীতি থেকে অব্যাহতি চাইলেন জামায়াত নেতা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এমবাপ্পের পেনাল্টি মিস, মৌসুমের প্রথম হারের দেখা পেল রিয়াল …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ফ্যামিলি কার্ডের প্রলোভনে টাকা আদায়ের অভিযোগ, যুবক গ্রেপ্তার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভারত-পাকিস্তান ম্যাচসহ টিভিতে আজকের খেলা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬