দুবাইয়ে এসে সাকিব জানলেন তাঁর দেশ ফেরায় মানা

১৭ অক্টোবর ২০২৪, ০৮:২২ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসান দেশের মাঠ থেকে নিজের বিদায়ী ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরতে চাইছেন। দেশে আসার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায় ৷ কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে এই জটিলতা সৃষ্টি হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছে সাকিব-ঘনিষ্ঠ সূত্র।

সূত্র বলছে, নিরাপত্তার বিষয়টি সামনে এনে সাকিবকে দুবাই থেকে ঢাকায় আসতে অপেক্ষা করতে বলা হয়েছে। এ ঘটনায় কাছের মানুষদের কাছে বেশ হতাশা প্রকাশ করেছেন সাকিব। আপাতত তার ফ্লাইট কাল বিকেলে বদল করা হয়েছে। সেই ফ্লাইট নিয়েও এখনই শতভাগ নিশ্চয়তা দেওয়ার সুযোগ কম। 

এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে। কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি বলে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় এ ব্যাপারে একদম নিশ্চুপ ছিলেন সাকিব। এতে ক্রিকেট সমর্থকদের বেশ বড় একটি অংশ সাকিবের উপর ক্ষুব্ধ। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্ররা জানিয়েছে আজ তারা বিসিবি কার্যালয়ে চিঠি দিয়ে সাবেক অধিনায়ক যেন স্টেডিয়ামে ঢুকতে না পারে, সে ব্যাপারে অনুরোধ করবেন। এবং অন্যান্য ছাত্রদের বিসিবি কার্যালয়ে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করেছেন ক্রিকেটভক্তরা। ইউএনবি বলছে, গতকাল বুধবার সাকিবের কুশপুত্তলিকা পড়ানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।

গত মাসে কানপুর টেস্ট শুরুর আগে নিজের অবসরের দিনক্ষণ ঠিক করে দিয়ে সাকিব বলেছিলেন ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান। এবং সে অনুযায়ী আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টই তাঁর শেষ টেস্ট।

এদিকে গতকাল দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত দলে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পেয়েছেন সাকিব। দল ঘোষণার পর আজ ১৭ অক্টোবর দেশে ফেরার কথা ছিল তার। এর মধ্যে সাকিবের আসা নিয়ে জটিলতা তৈরি হলো।

উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬