বাংলাদেশি সাংবাদিকের ভুল ইংরেজির ট্রল এবার নাইট রাইডার্সের পেজে

২৮ মে ২০২৪, ১১:০৯ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ভুল প্রশ্ন নিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের অট্টহাসি

ভুল প্রশ্ন নিয়ে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনদের অট্টহাসি © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাহরুখের কলকাতা। সোমবার ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত লীগের ফাইনাল জয়ের মধ্যদিয়ে তৃতীয় শিরোপার আনন্দ একটু বেশিই ছিলো আন্দ্রে রাসেল ও সুনীল নারিনের।

ম্যাচ শেষে কেকেআরের সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও শেয়ার করা হয়েছে। এর মধ্যে রাসেল ও নারিনেরও একটি ভিডিও ছিল। যা দেখে ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্মৃতি।

নারিন-রাসেলদের সঙ্গে কী এমন হল কেকেআরের ড্রেসিংরুমে, যাতে ফিরল বিপিএলের স্মৃতি? আসলে ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সেই টিমের সদস্য ছিলেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরা।

বিপিএলের ফাইনালের পর বাংলাদেশি এক রিপোর্টার ভুল ইংরেজিতে প্রশ্ন করেন আন্দ্রে রাসেল-সুনিল নারিনদের। ওই রিপোর্টারের প্রশ্ন ছিল, ‘ফাইনাল ম্যাচ ইয়োর পারফর্ম হোয়াট হ্যাপেনিং?’

হয়তো তিনি বলতে চেয়েছিলেন, ফাইনাল ম্যাচে নিজের পারফরম্যান্স নিয়ে কী বলবেন? কিন্তু তা না বলায় রাসেল-নারিনরা কোনো উত্তর দিতে পারেননি। সেময় সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়েছিল। অবশ্য পাকিস্তান প্রিমিয়ার লীগের (পিএসএল) ফাইনাল শেষেও বাংলাদেশি ওই রিপোর্টার প্রশ্ন নিয়ে হয়েছে হাসি-তামাশা।

এবার ১৭তম আইপিএলের ফাইনালের পর সেই স্মৃতি আবার ফিরল। কেকেআরের ড্রেসিংরুমে নারিন এবং রাসেলকে একই প্রশ্ন করা হয়। ওই ভাঙা ইংরেজিতে। যা শুনে তাদের মনে পড়ে যায় বিপিএলের ঘটনা। হেসে লুটিয়ে পড়েন তারা। কেকেআরের পেজে পোস্ট করা ওই ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে, এদিন আইপিএলের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে উড়িয়ে চ্যাম্পিয়ন হয় কলকাতা। আগে ব্যাটিং বেছে স্টার্ক-রাসেলদের তোপে স্রেফ ১১৩ রানে গুটিয়ে যায় সানরাইজার্স। শ্রেয়াস আইয়ারের দল ওই রান তুলে নেয় ৫৭ বল  বাকি থাকতে।

দলের সবচেয়ে সফল বোলার রাসেল ১৯ রানে পান ৩ উইকেট। স্টার্ক ১৪ রানে নেন ২ উইকেট, তবে ম্যাচে প্রভাব ছিলো তারই বেশি।  রান তাড়ায় ভেঙ্কেটেশ আইয়ার খেলেন ২৬ বলে ৫২ রানের ইনিংস

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬