বিকেএসপির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, সুযোগ থাকছে খেলোয়াড় হওয়ারও

২৫ মে ২০২৪, ০১:২৪ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
বিকেএসপি

বিকেএসপি © সংগৃহীত

ক্রিকেট বললে এতোদিন যারা বুঝতেন এটি শুধুই খেলা, এখন সেই খেলাই হয়ে যাচ্ছে লেখাপড়ার বিষয়। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ব্যাচেলর অব স্পোর্টস স্টাডিজ’ কার্যক্রমে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অ্যাথলেটিকস, ক্রিকেট ও সাঁতার বিষয়ে ছাত্রছাত্রী ভর্তি নেবে বিকেএসপি। আবেদনের শেষ তারিখ ২৩ জুন ২০২৪।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত চার বছর মেয়াদি তিনটি কোর্সে ভর্তি হতে আবেদন করতে হবে অনলাইনে। আবেদন ফি ৩৫০ টাকা।

আবেদনের যোগ্যতা
* বিকেএসপিসহ বাংলাদেশের যেকোনো স্বীকৃত শিক্ষা বোর্ড বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যেকোনো শাখা থেকে ২০২২ ও ২০২৩ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) উত্তীর্ণ;

* ২০২০ ও ২০২১ সালের এসএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-২ দশমিক ৫ সহ উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

* বিজ্ঞান শাখা/বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড থেকে এইচএসসি (ভোকেশনাল) শাখা থেকে ২০২২–২৩ সালের এইসএসসি বা সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) এবং ২০২০ ও ২০২১ সালের এসএসসি/সমমান পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) পৃথকভাবে ন্যূনতম জিপিএ-৩ দশমিক উভয় পরীক্ষায় সম্মিলিতভাবে কমপক্ষে জিপিএ-৬.৫ প্রাপ্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

* আবেদনকারী শিক্ষার্থীকে যেকোনো খেলায় জাতীয়, বিভাগীয় ও জেলা পর্যায়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থাকতে হবে।

* আবেদনকারী বীর মুক্তিযোদ্ধার সন্তান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটায় আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: বিকেএসপিতে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩০ মে

ভর্তি পরীক্ষার তারিখ
ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সাভারের বিকেএসপিতে আগামী ২৭ জুন সকাল ৯টায়। ভর্তি ফরম অনলাইনে পূরণ করে প্রিন্ট কপি পরীক্ষার দিন সঙ্গে আনতে হবে। আবেদনকারীকে স্বাস্থ্য ও ক্রীড়ামেধা যাচাই পরীক্ষায় অংশ নিতে হবে এবং সংশ্লিষ্ট খেলার প্রয়োজনীয় পোশাক ও সরঞ্জাম সঙ্গে আনতে হবে। 

ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়ম কলেজ চলাকালে (সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত) বিকেএসপি, জিরানী, সাভারের কলেজ শাখা থেকে জানা যাবে।

পরীক্ষার ফলাফল আগামী ৪ জুলাই বিকেএসপির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

 
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬