টানা তৃতীয়বারের মতো দামি ক্লাবের স্বীকৃতি পেল রিয়াল মাদ্রিদ

২৪ মে ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ © ফাইল ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনাকে পেছনে ফেলে টানা তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবল ক্লাবের স্বীকৃতি পেয়েছে রিয়াল মাদ্রিদ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত ম্যাগাজিন প্রকাশনা সংস্থা ফোর্বসের বার্ষিক প্রতিবেদনে রিয়ালকে সবচেয়ে দামি ক্লাব হিসেবে ঘোষণা দেওয়া হয়।

গেল ১১ বছরে সব মিলিয়ে মোট ৮ বার এই সম্মান পেল লা লিগার ক্লাবটি। ফোর্বসের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বর্তমানে রিয়ালের আর্থিক বাজারমূল্য ৬ হাজার ৬০০ মিলিয়ন ডলার। এ তালিকায় দ্বিতীয়স্থানে রয়েছে ম্যানইউ। ক্লাবটির বর্তমান বাজারমূল্য হলো ৬ হাজার ৫৫০ মিলিয়ন ডলার।

অর্থনৈতিক সংকট থাকলেও তালিকায় তৃতীয়স্থান ধরে রেখেছে বার্সা। ক্লাবটির বাজারমূল্য ৫ হাজার ৬০০ মিলিয়ন ডলার। তাদের পেছনে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল। অলরেডদের বাজারদর ৫ হাজার ৩৭০ মিলিয়ন ডলার। ব্রিটিশ হিসাব নিরীক্ষা সংস্থা 'দেলোইতে' থেকে প্রাপ্ত তথ্য যাচাইবাছাই করে এই প্রতিবেদন প্রকাশ করে ফোর্বস। যেখানে ক্লাবগুলোর বাজারমূল্য, ঋণ ও সম্পদের তারল্য বিবেচনা করে হিসাব কষা হয়।

ফোর্বস আরও জানিয়েছে, অর্থ আয়ের ক্ষেত্রেও এবার রেকর্ড গড়েছে রিয়াল। ২০২২-২৩ মৌসুমে ক্লাবটি অর্থ আয়ের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেছে। এই মৌসুমে তাদের আয় হয়েছে ৮৭৩ মিলিয়ন ডলার। সম্প্রচার, বিজ্ঞাপন প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি ও প্রতি ম্যাচ থেকে তারা এসব অর্থ আয় করেছে।

এ তালিকার সেরা ১০-এ থাকা ক্লাবগুলো হলো- প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি, টটেনহ্যাম হটস্পার, চেলসি ও আর্সেনাল। আর শীর্ষ ১০-এ থাকা লা লিগার তৃতীয় ক্লাব হিসেবে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ।

 
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬