আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হারের সেঞ্চুরি করা প্রথম দল টাইগাররা

২৪ মে ২০২৪, ০২:১১ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৩ PM
টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দল

টি-২০ বিশ্বকাপের বাংলাদেশ ক্রিকেট দল © ফাইল ছবি

আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে হারের সেঞ্চুরি করে ফেলল বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বিপক্ষে টানা দ্বিতীয় ম্যাচে হেরে লজ্জার রেকর্ডে সবার আগে নাম লেখা হলো টাইগারদের। এ পর্যন্ত ১৬৮ টি-২০ ম্যাচ খেলে বাংলাদেশ ৬৪ ম্যাচে জয় পেয়েছে। চারটি ম্যাচে কোনো ফল হয়নি। 

যুক্তরাষ্ট্র সিরিজের আগে এ তালিকায় দুই নম্বরে ছিল টাইগাররা। ৯৯ হার নিয়ে শীর্ষে ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবিয়ানদের আগেই বাংলাদেশ ছুঁয়ে ফেলল শততম হারের লজ্জার রেকর্ড। অথচ পাঁচ বছর আগে টি-২০ ক্রিকেটে পা রাখা যুক্তরাষ্ট্র ২৭ ম্যাচ খেলে ১৭টিতেই জয় পেয়েছে। আর হেরেছে ৯টিতে।

টাইগাররা মোট ম্যাচের ৫৯.৫২ শতাংশই হেরেছে। কমপক্ষে ১০০ ম্যাচ খেলা দলগুলোর মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সবার ওপরে আছে জিম্বাবুয়ে। তাদের খেলা মোট ম্যাচের ৬৫.৫১ শতাংশ ম্যাচই হেরেছে।

আরো পড়ুন: যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারল বাংলাদেশ

এদিকে হারের হিসাবে ওয়েস্ট ইন্ডিজের পর ৯৮ ম্যাচ নিয়ে তিনে আছে শ্রীলঙ্কা। চারে জিম্বাবুয়ে (৯৫) ও পাঁচ নম্বরে নিউজিল্যান্ড (৯০)। তবে কিউইরা জয় পেয়েছে ১০৯ ম্যাচে। আর সর্বোচ্চ জয়ের তালিকায় শীর্ষে আছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুদলই ১৪০টি করে ম্যাচে জয় পেয়েছে। ১০০ জয় নিয়ে অস্ট্রেলিয়া তালিকার চার নম্বরে।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬