টি-২০ বিশ্বকাপে নতুন রেকর্ডের সামনে বাংলাদেশের আম্পায়ার সৈকত

২৩ মে ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত

বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত © ফাইল ছবি

এবারের টি-২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আম্পায়ারিং করবেন বাংলাদেশের শরফুদ্দোলা ইবনে শহীদ সৈকত। আগামী ২ জুন যুক্তরাষ্ট্র-কানাডা ম্যাচে রিচার্ড ইলিংওয়ার্থের সঙ্গে জুটি বাঁধবেন তিনি। 

যুক্তরাষ্ট্রের ডালাসের গ্র্যান্ড প্রেইরি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচ পরিচালনার মাধ্যমে নতুন ইতিহাসও গড়বেন শরফুদ্দৌলা। বাংলাদেশি আম্পায়ারদের মধ্যে তিনি প্রথম ছেলেদের টি-২০ বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করবেন।

এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে পাঁচটি ম্যাচের আম্পায়ার ছিলেন সৈকত। এ ছাড়া আইসিসির দু’টি নারী ওয়ানডে বিশ্বকাপের আম্পায়ার্স প্যানেলে ছিলেন তিনি। 

আরো পড়ুন: যুক্তরাষ্ট্র দলে নেই কোনো নিজস্ব ক্রিকেটার, খেলছেন বিভিন্ন দেশের বাদপড়ারা

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈকত এক বছরে এমার্জিং আম্পায়ার থেকে এলিট প্যানেলে নাম লেখান। অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচের পারফরম্যান্স শীর্ষে নিয়ে গেছে তাঁকে।

২০০৬ সাল থেকে আন্তর্জাতিক আম্পায়ার হিসেবে আছেন সৈকত। ২০১০ সালে বাংলাদেশ-শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচেআন্তর্জাতিক আম্পায়ার হিসেবে অভিষেক হয় তার।

১০টি টেস্ট, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-২০ ম্যাচ পরিচালনা করেছেন সৈকত। পাশাপাশি নারীদের ১৩টি ওয়ানডে ও ২৮ টি-২০ ম্যাচের আম্পায়ার ছিলেন তিনি।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬