সিরিজ বাঁচানোর লক্ষ্যে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ

২৩ মে ২০২৪, ১০:৩২ AM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
সিরিজ বাঁচানোর লক্ষ্যে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ,

সিরিজ বাঁচানোর লক্ষ্যে রাতে যুক্তরাষ্ট্রের মুখোমুখি বাংলাদেশ, © সংগৃহীত

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের মতো দলের সাথেও পারেনি বাংলাদেশ। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখায়ই বাংলাদেশকে হারিয়েছে স্বাগতিকরা। তবে আজ ঘুরে দাঁড়ানোর মিশনে রাতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভুলত্রুটি শুধরে বড় জয়ই কাম্য সাকিব-রিয়াদদের। 

বৃৃহস্পতিবার (২৩ মে) রাত ৯ টায় যুক্তরাষ্ট্রের হিউস্টনে অনুষ্ঠিত হবে এ ম্যাচটি। ম্যাচটি সরাসরি দেখা যাবে নাগরিক টিভিতে। সেই সঙ্গে অনলাইনেও খেলা দেখতে পারবেন সমর্থকরা। ডিজিটাল প্ল্যাটফর্ম টফিতে দেখা যাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সিরিজ। 

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রের কাছে ৫ উইকেটে হারে নাজমুল শান্তর দল। তাওহিদ হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের করা ১৫৩ রান ৩ বল হাতে রেখেই পেরিয়ে যায় ইউএসএ। প্রথমবার বাংলাদেশের মুখোমুখি হয়েও দারুণ জয় পাওয়ায় বেশ আত্মবিশ্বাসী যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ম্যাচটিতেও ছন্দ ধরে খেলে সিরিজ জেতার পরিকল্পনা করছেন স্বাগতিকরা।

এমন হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের ব্যাটিং ব্যর্থতার কথা তুলে ধরেছেন। হারের পরে অধিনায়ক, ‘মনে হয় আমরা ভালো উইকেটে খেলছি না। জিম্বাবুয়ে সিরিজেও ভালো উইকেটে খেলিনি। আশা করি, ব্যাটসম্যানরা ঘুরে দাঁড়াতে পারবে। সামনের ম্যাচে চেষ্টা করব যেন ভালো খেলতে পারি।’

বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারাল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। 

আগামী ২ জুন ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হচ্ছে নবম টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। ৮ জুন সকালে ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশনে নামছে বাংলাদেশ। এদিকে বিশ্বকাপ মিশনের আগে আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথমবার কোনও সিরিজ খেলতে নেমেছে টাইগাররা। আর এতে প্রথম ম্যাচেই হারলো টাইগাররা। 

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, তানভির ইসলাম, মাহেদী হাসান, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন, হাসান মাহমুদ।

যুক্তরাষ্ট্র দল: মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, আলি খান, হারমিত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসার্গ প্যাটেল, নীতিশ কুমার, নশতুশ কেনজিগে, সৌরভ নেথ্রালভাকার, শ্যাডলি ভ্যান শালকউইক, স্টিভেন টেলর, শায়ান জাহাঙ্গীর। 

রিজার্ভ: গজানন্দ সিং, জুয়ানয় ড্রাইসডেল, ইয়াসির মোহাম্মদ।

এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে
  • ১৫ মে ২০২৬
উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ২য় দিনের মতো ডুয়েটে বিক্ষোভ…
  • ১৫ মে ২০২৬
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্…
  • ১৫ মে ২০২৬
বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081