২০২৭ ফুটবল বিশ্বকাপের আয়োজক ব্রাজিল

১৭ মে ২০২৪, ০৩:৪৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৬ PM

ফিফা কংগ্রেসে ভোটাভুটি শেষে আসন্ন দশম নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। শুক্রবার (১৭ মে) ২৭ ফিফা উইমেনস বিশ্বকাপ আয়োজক হওয়ার লড়াইয়ে বেলজিয়াম, নেদারল্যান্ড ও জার্মানিকে হারিয়ে সবচেয়ে বড় আসরের আয়োজক হওয়ার সুযোগ করে নেয় দেশটি।

দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে নারী বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেল তারা। ব্রাজিলে বিশ্বকাপ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তার আশা, ‘সর্বকালের সেরা নারী বিশ্বকাপ হতে যাচ্ছে এটি।’

দশম নারী বিশ্বকাপের আয়োজক দেশ কারা হবেন, তা চূড়ান্ত করতে আজ ফিফা কংগ্রেসে ভোটাভুটির আয়োজন করা হয়। এতে কংগ্রেসের ১১৯ জন্য সদস্য ব্রাজিলকে ভোট দেয়। আর ইউরোপের দেশগুলো পায় ৭৮ ভোট। ফলে ২০২৭ বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পায় ব্রাজিল।

ব্রাজিলকে ভোট দেওয়ার বড় কারণ হলো- সেখানে অনেকগুলো স্টেডিয়াম আছে। প্রায় ১০টি স্টেডিয়াম। এসব স্টেডিয়ামে ২০১৪ সালের পুরুষ বিশ্বকাপ সুষ্ঠভাবে সম্পন্ন করার অভিজ্ঞতা আছে তাদের। অপরদিকে ইউরোপের তিন দেশ আয়োজক হলে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য কঠিন হয়ে যায়। কারণ, একটি স্টেডিয়াম থেকে আরেকটি স্টেডিয়ামের দূরত্ব অনেক বেশি।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি এদনাল্দো রদ্রিগেস এক প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আমরা জানতাম, দক্ষিণ আমেরিকার নারী ও ফুটবলের বিজয় আমরা উদযাপন করতে পারব। দম্ভ করে বলছি না, নিশ্চিত থাকতে পারে, নারীদের জন্য সবচেয়ে সেরা বিশ্বকাপ আমরা উপহার দেব।

উল্লেখ্য, ২০২৬ সালের পুরুষ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে যু্ক্তরাষ্ট্র ও মেক্সিকো। এ আসর শেষ হতেই পরের বছর আরও একটি বিশ্বকাপের আয়োজন অবশ্যই তাদের চাপ সৃষ্টি করবে। ফলে নাম প্রত্যাহার করাটাই ছিল যুক্তিযুক্ত।

ট্যাগ: ফুটবল
এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
১৫ বছরে ৮ উপাচার্য বদল বরিশাল বিশ্ববিদ্যালয়ে
  • ১৫ মে ২০২৬
উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ২য় দিনের মতো ডুয়েটে বিক্ষোভ…
  • ১৫ মে ২০২৬
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্…
  • ১৫ মে ২০২৬
বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081