টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি কিছু প্রত্যাশা না করার আহ্বান

১৫ মে ২০২৪, ০১:৪৬ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি। এদিকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান গাজী আশরাফ হোসেন লিপু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুব বেশি কিছু প্রত্যাশা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বড় লক্ষ্য পূরণ করার মত দল এখনো হয়ে উঠেনি বাংলাদেশ।

জাতীয় দলের সাবেক অধিনায়ক লিপু বলেন, ‘আমাদের প্রাথমিক আশা  প্রথম রাউন্ডের বাঁধা টপকানো। আমরা যদি দ্বিতীয় রাউন্ডে যেতে পারি, তাহলে আমাদের পরবর্তী লক্ষ্য নির্ধারণ করা হবে।’ গ্রুপ পর্বে আমরা দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মতো দলের বিপক্ষে খেলবো। আমরা শ্রীলংকার বিপক্ষে জয়ে প্রত্যাশা করতে পারি কিন্তু আমাদের হারানোর উপায়ও জানে লংকানরা। এজন্য চাপে থাকবে দু’দলই। 

তিনি আরও বলেন, সবকিছু বিবেচনায় আমাদের চেয়ে অনেক এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আমরা যদি ঐ ম্যাচটি জিততে চাই তাহলে তাদের চেয়ে খুব ভাল খেলতে হবে আমাদের বা তাদের খুব খারাপ খেলতে হবে। নেপাল ও নেদারল্যাসন্ডের বিপক্ষে অন্য দু’টি ম্যাচ আমরা জিততে পারবো বলে আশাবাদী।

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তও বিশ্বকাপ নিয়ে খুব বেশি প্রত্যাশা না করতে ভক্তদের প্রতি সম্প্রতি আহ্বান জানিয়েছিলেন। লিপুর মতে খুব বেশি প্রত্যাশা না করে ম্যাচ বাই ম্যাচ খেলার কথাই বুঝিয়েছেন টাইগার দলনেতা।

লিপু  বলেন, ‘আমাদের দেশে ক্রিকেট অত্যন্ত  জনপ্রিয়। এমনকি আমরা যখন বড় ইভেন্টে খেলিনি, তখনও পরিপূর্ণ স্টেডিয়ামই দেখেছি। ১৯৯৭ সাল থেকে আমি এটি লক্ষ্য করছি। সেই উন্মাদনা এখন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তেমনটা ভেবেই হয়তো ওভাবে বলেছেন অধিনায়ক। তার চাওয়া, সবাই যেন খুব বেশি আশা না করে।’

তিনি আরও বলেন, ‘ দল সেমি ফাইনালে  খেলবে- টি-টোয়েন্টি ক্রিকেটে আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি। অর্থাৎ ধাপে ধাপে সামনে এগিয়ে যাওয়াটাই বুঝিয়েছে অধিনায়ক।’

টি-টোয়েন্টি বিশ্বকাপেন বাংলাদেশের সেরা পারফরমেন্স ২০২২ আসর। আসরে সুপার টুয়েলভ পর্বে দুই ম্যাচ জিতেছিল টাইগাররা। ভারতের বিপক্ষে ভালো খেলেও শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ৫ রানে হেরেছিলো বাংলাদেশ।

আরও পড়ুন: জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন। ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। রাত ৮টা ৩০ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হবে ম্যাচটি। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৭ জুনের মধ্যে শেষ হবে গ্রুপপর্বের খেলা। এরপর ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের ম্যাচগুলো। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুন গায়ানায় এবং ২৭ জুন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। আর ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল।

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬