জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

১৪ মে ২০২৪, ০৩:০৮ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি © সংগৃহীত

আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বাকি মাত্র ১৮ দিন। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। ইতোমধ্যেই বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চোটে পড়া তাসকিন আহমেদকে বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। পহেলা জুন বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ তারিখ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৯ জুন। 

২০ দলকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে ৫টি করে দল রয়েছে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ ও ২৭ জুন মাঠে গড়াবে আসরের দুটি সেমিফাইনাল ম্যাচ। যার একটি গায়ানায় এবং অপরটি ত্রিনিদাদে। গ্রুপ পর্বে প্রতিটি দল ৪টি করে ম্যাচ খেলবে। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে।

জেনে নিন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর সময়সূচি

ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন। ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। রাত ৮টা ৩০ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

১৩ জুন তৃতীয় ম্যাচে সেন্ট ভিনসেন্টে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হবে ম্যাচটি। একই ভেন্যুতে গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে ১৬ জুন নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ১৭ জুনের মধ্যে শেষ হবে গ্রুপপর্বের খেলা। এরপর ১৯ জুন থেকে ২৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে সুপার এইটের ম্যাচগুলো। দুটি সেমিফাইনাল হবে ২৬ জুন গায়ানায় এবং ২৭ জুন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে। আর ২৯ জুন বার্বাডোজে হবে ফাইনাল।

আসরের সব থেকে হাইভোল্টেজ ম্যাচ হলো ভারত-পাকিস্তান লড়াই। ৯ জুন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুখোমুখি হবে এশিয়ার দুই পরাশক্তি।

আরও পড়ুন: বিশ্বকাপে সহ-অধিনায়ক তাসকিন, দলে নেই মিরাজ-সাইফউদ্দিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ 
গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র ও কানাডা।
গ্রুপ ‘বি’ : ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওমান।
গ্রুপ ‘সি’ : নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা ও পাপুয়া নিউগিনি।
গ্রুপ ‘ডি’ : বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ: আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

জবি আইনজীবী সমিতির নেতৃত্বে তরিকুল-পলাশ
  • ১৫ মে ২০২৬
শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হলেন নোবিপ্রবির সদ্য বিদায়ী…
  • ১৫ মে ২০২৬
উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু
  • ১৫ মে ২০২৬
কিস্তির টাকার জন্য প্রবাসীর স্ত্রীকে হত্যা, স্বর্ণ লুটের পর…
  • ১৫ মে ২০২৬
এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081