বিশ্বকাপে সহ-অধিনায়ক তাসকিন, দলে নেই মিরাজ-সাইফউদ্দিন

১৪ মে ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:১৮ PM
সাইফউদ্দিন, মিরাজ

সাইফউদ্দিন, মিরাজ © সংগৃহীত

দরজায় কড়া নাড়ছে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী ১ জুন যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজে বসছে টি-২০ বিশ্বকাপের নবম আসর। বাকি মাত্র ১৮ দিন। প্রথমবার ২০ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে চার-ছক্কার এই টুর্নামেন্ট। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি। চোটে পড়া তাসকিন আহমেদকে বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে রাখা হয়েছে। তবে দলে নেই মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

মঙ্গলবার (১৩ মে) দুপুর ১টা ২০ মিনিটে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অপেক্ষার অবসান ঘটিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা বিসিবি। 

ইনজুরির কারণে তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিশ্বকাপে সহ-অধিনায়ক হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে তাকে। বাংলাদেশের নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। সাইফউদ্দিনকে দলে না রাখা নিয়ে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন, ‘দুটো রাস্তা ছিল আমাদের সামনে– প্রথমত দলে থাকা ফিট ক্রিকেটারদের মধ্যে থেকে নির্বাচন, দ্বিতীয়ত বাকিদেরও পরখ করে দেখা। 

তিনি আরও বলেন, আমরা চোট থেকে ফেরা সাইফউদ্দিনের পারফরম্যান্স দেখতে চেয়েছিলাম, তার ওপর অবশ্যই আমাদের আস্থা ছিল। তবে এই (জিম্বাবুয়ে) সিরিজে আমাদের আস্থার জায়গায় কিছুটা এগিয়ে তানজিম সাকিব। সে কারণে সাইফউদ্দিনকে রাখা হয়নি।’ ‘সাকিবকে আমরা শ্রীলঙ্কা সিরিজেও দেখেছি। তার একাগ্রতা ও আগ্রাসন খুব ভালো। তার সঙ্গে সাইফউদ্দিনের প্রতিযোগিতা চলছিল। সে জায়গায় সাকিব উৎরে গেছে। হাসান মাহমুদকেও আমরা ক্যারি করতে হচ্ছে, তবে আশা করি তাকে খেলানো লাগবে না।’ 

রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেন। প্রথমবারের মতো বিশ্বকাপের দলে আছেন তানভীর ইসলাম, জাকের আলী, রিশাদ হোসেন, তানজিম হাসান ও তানজিদ হাসান।

এদিকে বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবেন তারা। আগামী ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের। এরপর ২১, ২৩ ও ২৫ মে স্বাগতিক দলের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে তারা। 

২০ দলের টুর্নামেন্টে ৪টি গ্রুপে ভাগ করে হবে প্রথম পর্ব। প্রতিটি গ্রুপে দল রয়েছে ৫টি করে। গ্রুপপর্ব চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার এইটে। ২৬ জুন গায়ানায় হবে প্রথম সেমিফাইনাল, পরদিন (২৭ জুন) ত্রিনিদাদে দ্বিতীয়টি। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আইসিসির পূর্ণ সদস্য দুই দল দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। সেই সঙ্গে সহযোগী সদস্য নেদারল্যান্ডস ও নেপাল আছে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য। ‘ডি’ গ্রুপে থাকা বাংলাদেশ তাদের ৪টি ম্যাচের দুটি খেলবে ওয়েস্ট ইন্ডিজ আর অন্য দুটি খেলবে যুক্তরাষ্ট্রে। 

ডালাসে যুক্তরাষ্ট্র ও কানাডার ম্যাচ দিয়ে পর্দা উঠবে বিশেষ এই টি-টোয়েন্টি বিশ্বকাপের। ‘ডি’ গ্রুপে বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে ৭ জুন। ডালাসে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় সকাল ৬টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। এরপর ১০ জুন নিউ ইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে হাথুরুসিংহের শিষ্যরা। রাত ৮টা ৩০ মিনিটে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী, মোহাম্মদ তানভির ইসলাম, শেখ মাহাদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানজিম সাকিব।

রিজার্ভ : আফিফ হোসেন ধ্রুব, হাসান মাহমুদ।

 
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬