একদিন আগে নিয়েছেন ৩ উইকেট, পরের দিন এলো মৃত্যুর খবর

০৩ মে ২০২৪, ১০:২৫ AM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
ক্রিকেটার জোশ বেকার

ক্রিকেটার জোশ বেকার © হিন্দুস্তান টাইমস

একদিন আগে ক্রিকেট খেলার মাঠে উইকেট নিয়েছিলেন। হঠাৎ করেই মারা গেলেন সেই ক্রিকেটার। ঘটনাটি ঘটেছে ইংল্যান্ড ক্রিকেটে। মারা গেলেন ২০ বছর বয়সী ক্রিকেটার জোশ বেকার। তার একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে তিনি একদিন আগে দলের হয়ে তিনটি উইকেট শিকার করেছিলেন। তার মৃত্যুতে ইংলিশ ক্রিকেটে শোকের ছায়া নেমে এসেছে।

জোশ বেকারের মৃত্যুর খবর দিয়েছে দেশটির ওরচেস্টারশায়ার ক্রিকেট ক্লাব। মিডিয়া রিলিজ অনুসারে, ২০ বছর বয়সী এ খেলোয়াড় আর পৃথিবীতে নেই। তবে ক্লাবটি বেকারের মৃত্যুর কারণ জানায়নি। বেকারের জন্মদিন ছিল দু’সপ্তাহ পরে। তিনি ২০০৩ সালের ১৬ মে ওরচেস্টারশায়ারে জন্মগ্রহণ করেন। তবে জন্মদিনের আগেই ক্রিকেট দুনিয়াকে শোকের ছায়ায় ডুবিয়ে দিল তার মৃত্যুর খবর।

আরো পড়ুন: সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক

ওরচেস্টারশায়ার দলের স্পিনার ছিলেন জোশ বেকার। এ বাঁহাতি স্পিনার ২০২১ সালে ১৭ বছর বয়সে চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। তিনি ২২টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৩টি উইকেট নিয়েছেন। ২৫টি সাদা বলের ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। খবর: হিন্দুস্তান টাইমস।

ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬