সংবাদ সম্মেলনে কোকাকোলার বোতল সরিয়ে দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক

০২ মে ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা

জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা © সংগৃহীত

চট্টগ্রামে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজটি সামনে রেখে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে হাজির হয়েছিলেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। সিরিজটি নিয়ে কথা বলার আগে টেবিল থেকে কোমল পানীয় কোকাকোলার বোতল সরিয়ে দেন রাজা। 

গাজায় ইসরাইলের আগ্রাসনকে কেন্দ্র করে বিশ্বের বিভিন্ন দেশে পশ্চিমা পণ্য বর্জনের হিড়িক চলছে। এসব পণ্যের মধ্যে অন্যতম কোমল পানীয় ব্র্যান্ড কোকাকোলা। মুসলিম অনেক দেশের মতো বাংলাদেশেও কোকাকোলা বয়কট করছে অনেকে। ধারণা করা হচ্ছে, বর্জনের অংশ হিসেবেই হয়তো কোকের বোতল সরিয়ে দিতে পারেন রাজা। অবশ্য এ নিয়ে কিছু বলেননি তিনি।

এদিকে, জন্ম ও বেড়ে উঠা পাকিস্তানে হলেও সে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ পাননি সিকান্দার রাজা। পরবর্তীতে পাড়ি জমান জিম্বাবুয়েতে, এরপর খেলে চলেছেন দেশটির হয়ে। বর্তমানে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়কের দায়িত্বও পালন করছেন রাজা। 

প্রথম ম্যাচের আগের দিন আজ সাগরিকায় সংবাদ সম্মেলনে বাংলাদেশ নিয়ে নিজের মুগ্ধতার কথা জানালেন রাজা, 'আমি বাংলাদেশে প্রায়ই আসি। জানি না ভবিষ্যতে কী হবে। যদি শেষবারের মতোও এসে থাকি, আমি চাই আমার স্ত্রী, মেয়ে, ছেলে তারা বাংলাদেশের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা পাক।'

রাজা আরও বলেন, 'জানি না আবারো বাংলাদেশে আসব কি না। যদি অবসরও নিয়ে ফেলি, আমি চাইব আমার পরিবারের সদস্যরা বাংলাদেশের মানুষের ভালোবাসা, আতিথেয়তার অভিজ্ঞতা অর্জন করুক। বাংলাদেশ আমাকে অনেক ভালোবাসে।'

 
ট্যাগ: ক্রিকেট
ভারতের সঙ্গে সর্বনিম্ন রানে অলআউট পাকিস্তান, হারল বড় ব্যবধা…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বহু নেতা-কর্মী সামনে ভালো কথা বলে, বাইরে এসে বলে না
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পিএসসির নতুন চেয়ারম্যানের শপথ আজ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জানালা খোলা রেখে টিভি দেখছিলেন গৃহবধূ, হঠাৎ শরীরে এসে লাগে …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬