ইতালিকে হারিয়ে হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল

২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
বিচ ফুটবলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল ব্রাজিল

বিচ ফুটবলে ষষ্ঠবারের মতো শিরোপা জিতল ব্রাজিল © সংগৃহীত

বিশ্বকাপ জিতে হেক্সা মিশন পূরণ করল ব্রাজিল। জাতীয় দল হেক্সা মিশনের স্বপ্ন বাস্তবায়ন করতে না পারলেও পূরণ করেছে বিচ ফুটবল দল। ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলে ব্রাজিল। ২০০৫ সাল থেকে শুরু হওয়া আধুনিক ফরম্যাটের বিচ সকার বিশ্বকাপে এটি তাদের ষষ্ঠ শিরোপা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) বিচ ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালিকে ৬-৪ গোলে হারিয়ে শিরোপা জেতে ব্রাজিল। ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন সদ্যই বিচ সকারে বিশ্বসেরার খেতাব পাওয়া ফুটবলার রদ্রিগো। 

১৬ দলের এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিল ব্রাজিল ও ইতালি। ফাইনালে এক রদ্রিগোর কাছেই পরাস্ত হয় ইতালি। রদ্রিগো একাই করেন তিন গোল। একটি করে গোল করেন ব্রুনো জেভিয়ার এবং ব্রেন্ডো। আর একটি আত্মঘাতী গোল হয়। 

অপরদিকে ইতালির হয়ে জোড়া গোল করেন ফাজ্জিনি ও জেনোভালি। চার গোল করেও লাভ হয়নি ইতালির। শেষদিকে অবশ্য ব্রাজিলের আক্রমণের সামনে পেরে উঠেনি ইতালি। একের পর এক গোলে ইতালিকে ম্যাচ থেকে ছিটকে দিয়েছে রেকর্ড চ্যাম্পিয়নরা। শিরোপা ওঠে ব্রাজিলের হাতেই। 

ইতালিকে কাঁদিয়ে ব্রাজিলের স্বপ্নের হেক্সা মিশন পূরণ

এবারের বিচ ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় সংযুক্ত আরব আমিরাতে। গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৫-৩ গোলে হারানোর পর শক্তিশালী পর্তুগালকে ৩-২ গোলে হারায় ব্রাজিল। টানা দুই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয় তাদের। শেষ ম্যাচে মেক্সিকোর বিপক্ষে ৪-৩ গোলে জিতে অপরাজিত থেকেই গ্রুপপর্ব শেষ করে সেলেসাওরা।

এরপর কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানকে ৮-৪ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। শেষ চারে ইরানের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতে ফাইনালে ওঠে ব্রাজিল। এদিকে ব্রাজিলের কাছে ফাইনাল হেরে বিচ ফুটবলে আরও একবার কপাল পুড়ল ইতালির। এর আগে আরও দুইবার ফাইনালে হেরেছে ইউরোপের দলটি।  

মূল বিশ্বকাপে না পারলেও বিচ সকারে অন্তত হেক্সার স্বপ্ন পূরণ করেছে ব্রাজিল। 

মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি, তালিকা দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9