শোয়েব-পত্নীকে দেখেই সানিয়ার নামে চিৎকার, রেগে গেলেন নতুন স্ত্রী

২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৫৪ AM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০১ AM
শোয়েব মালিকের সঙ্গে প্রাক্তন স্ত্রী সানিয়া মির্জ়া ও নতুন স্ত্রী সানা জাভেদ

শোয়েব মালিকের সঙ্গে প্রাক্তন স্ত্রী সানিয়া মির্জ়া ও নতুন স্ত্রী সানা জাভেদ © সংগৃহীত

কিছু দিন আগেই সানাকে বিয়ের খবর সামনে আনেন শোয়েব। সানিয়া মির্জ়ার সঙ্গে বিচ্ছেদের পরে পাকিস্তানের অভিনেত্রী সানাকে বিয়ে করেছেন শোয়েব মালিক। এই বিয়ের পরে শোয়েবের বিপক্ষে গিয়ে সানিয়াকেই সমর্থন করেছে পাক ক্রিকেটারের পরিবার। শোয়েবের বিয়েতে পরিবারের কেউ আসেনি। তবে এবার নিজের দেশেই বিব্রতকর পরিস্থিতিতে পড়লে সানা। মাঠে খোঁচা দিলেন পাক দর্শকেরা। রেগে গেলেন সানা। 

রোববার মুলতানে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয় স্বাগতিক মুলতান সুলতান। পিএসএলে করাচির হয়ে খেলছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সানিয়া মির্জার সদ্য সাবেক হওয়া স্বামী শোয়েব মালিক।

শোয়েব মালিকের খেলা দেখতে মাঠে গিয়েছিলেন তার নতুন স্ত্রী সানা জাভেদ। বাউন্ডারির সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। তার সামনেই টেনিস সুন্দরী সানিয়া মির্জার নাম নিয়ে চিৎকার করেন ভক্ত-সমর্থকরা। 
তারা এখনো শোয়েব মালিকের সাবেক স্ত্রী সানিয়া মির্জাকে ভুলতে পারছেন না। তাদের কাছে মালিক-সানিয়াই সেরা জুটি। 

ভক্ত-সমর্থকদের এমন চিৎকারে রেগে যান পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদ। তিনি দর্শকদের দিকে একবার তাকিয়ে তারপর মাঠ ছেড়ে চলে যান। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়েছে।

গত কয়েক বছর সানিয়া ও শোয়েবের সম্পর্ক ভাল ছিল না। দু’জনে আলাদা থাকছিলেন। গত ২০ জানুয়ারি পাক অভিনেত্রী সানার সঙ্গে তাঁর বিয়ের ছবি সমাজমাধ্যমে দেন শোয়েব। তার পরেই জানা যায়, সানিয়া ও শোয়েবের বিচ্ছেদ হয়ে গিয়েছে। সানিয়ায় নাকি শোয়েবের সঙ্গে বিচ্ছেদ করেছেন। 

এই ঘটনার পরে সংবাদমাধ্যমে মুখ খোলেন শোয়েবের বোন। তিনি জানান, শোয়েবের পরকীয়ায় অতিষ্ঠ হয়েই নাকি তাঁকে বিচ্ছেদ দিয়েছেন সানিয়া। একে অপরের বিরুদ্ধে অবশ্য সানিয়া বা শোয়েব কোনও অভিযোগ করেননি।

প্রসঙ্গত, সানিয়া-শোয়েব মালিকের দীর্ঘ ১৩ বছরের সংসার জীবন ভেঙে যায়। তাদের ৫ বছর বয়সি ইজহান নামে একটি পুত্রসন্তান রয়েছে। সানিয়াকে বাদ দিয়ে পাকিস্তানের অভিনেত্রী সানা জাভেদকে বিয়ে করেন শোয়েব মালিক।

সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হাবিপ্রবি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দাদাকে বাঁচাতে গিয়ে পানিতে ডুবে মারা গেল নাতি-নাতনিও
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
অফিসার নিয়োগ দেবে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, আবেদন ১৫ সেপ্টে…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9