মোস্তাফিজের মাথায় আঘাত: খেলতে পারবে না বিপিএলের আর কোন ম্যাচ!

১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৪ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজুর রহমান

রক্তাক্ত অবস্থায় মোস্তাফিজুর রহমান

বিপিএলের বিরতির দিনে অনুশীলনে এসেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমান। নেটে অনুশীলনের সময় মাথায় বল লেগে আঘাত পেয়েছেন জাতীয় দলের এই পেসার। পরে রক্তাক্ত অবস্থায় তাকে চট্টগ্রামের ইম্পেরিয়াল হাসপাতালে নেওয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় ক্যারিবিয়ান ক্রিকেটার ম্যাথু ফোর্ডের স্ট্রেইট ড্রাইভে মাথায় বল লাগে দ্য ফিজের। মূলত বল করে ফেরার পথেই এই ঘটনা ঘটে।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও জাহিদুল ইসলাম সজল চট্টগ্রামে ইম্পেরিয়াল হাসপাতালে সাংবাদিকদের বলেন, লেসারেশন হয়েছিল লেফট সাইডে। আমরা উনাকে হাসপাতালে নিয়ে আসার পর ইমার্জেন্সিতে টেক কেয়ার করি। এরপর সিটি স্ক্যান সম্পন্ন করি। সিটি স্ক্যানে কোনো ইন্টারনাল ব্লিডিং পাওয়া যায়নি। যা যা ইনজুরি ছিল, সেটি এক্সটারনাল ব্লিডিং ছিল। 

এরপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। এবং মাথার চারদিকে সেইভ করে সার্জিকাল ইনসিশন দেওয়া হয়েছে। একজন নিউরোসার্জন উনাকে দেখেছেন, এবং সার্জিকাল ইনসিশন শেষে উনি পর্যবেক্ষণ রুমে আছেন।

মোস্তাফিজের মাথায় মোট পাঁচটি সেলাই লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে আপাতত রাখা হয়েছে দুই ঘণ্টার পর্যবেক্ষণে। তবে আপাতত মোস্তাফিজকে নিয়ে স্বস্তির খবরই দিচ্ছেন কুমিল্লার চিকিৎসক সজল। মোস্তাফিজ কথাও বলতে পারছেন বলে জানিয়েছেন তিনি।  

কুমিল্লার এই চিকিৎসক বলেন, ‘যতটুকু আমরা এখন পর্যন্ত জানি, উনি কোনো ধরনের শঙ্কার ভেতরে নেই। উনি কথা বলতে পারছেন, উনার নিজের নাম উনি বলতে পারছেন। সকল ব্যাপারে কমিউনিকেশন করতে পারছেন। বই-খাতায় যেভাবে বলা আছে কনকাশন হলে কি প্রটোকল; উনি এখনও বড় রকমের কনকাশনে আক্রান্ত হননি। ’ 

মোস্তাফিজকে ঢাকায় নেওয়ার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে সজল বলেন, এখানে আমরা নিউরোসার্জনকে যেহেতু পেয়েছি। সিটি স্ক্যান যেহেতু নরমাল আছে। ঢাকাতে আমরা ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে আপডেট রাখছি। সকল পেপার আমরা ঢাকাতে ফরোয়ার্ড করেছি। ডাক্তার দেবাশীষ উনার সিটি স্ক্যান পেপারগুলো দেখেছেন। আমরা এখনও ঢাকায় নিয়ে যাওয়ার পরিস্থিতিতে যাইনি।

উল্লেখ্য, আগামীকাল সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে কুমিল্লা মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্সের। কালকের ম্যাচে যে মুস্তাফিজকে পাচ্ছে না কুমিল্লা তা একপ্রকার নিশ্চিত বলা যায়। চলতি বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলেছেন মুস্তাফিজ। বাঁহাতি পেসারের শিকার দলের সর্বোচ্চ ১১ উইকেট। ফরচুন বরিশালের বিপক্ষে নেওয়া ৩২ রানে ৩ উইকেট তার এবারের সেরা। 

ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
মাতৃত্বকালীন ছুটির নীতিমালা প্রণয়নের দাবি জকসুর
  • ০৭ এপ্রিল ২০২৬
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
  • ০৭ এপ্রিল ২০২৬
close