জাতীয় দলের প্রধান নির্বাচক লিপুর বেতন কত, যা জানা গেল

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
গাজী আশরাফ হোসেন লিপু

গাজী আশরাফ হোসেন লিপু © সংগৃহীত

অনেক আলোচনা-সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেল থেকে সরানো হয়েছে মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। গত সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড মিটিংয়ের পর নান্নুর বদলে প্রধান নির্বাচক করা হয়েছে সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেনকে। তবে এবার আলোচনা শুরু হয়েছে কত বেতন পাবেন তিনি।

নতুন নির্বাচক এখন পর্যন্ত কোনো কাজে হাত দেননি। তবে এর আগেই নির্বাচক হিসেবে রেকর্ড গড়ে ফেলেছেন সাবেক এই ক্রিকেটার। সূত্র থেকে পাওয়া তথ্য মতে, প্রধান নির্বাচক হিসেবে মাসে প্রায় আড়াই লাখ টাকা বেতন পাবেন লিপু। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক প্যানেলের ইতিহাসে এটিই সর্বোচ্চ বেতনের রেকর্ড। 

সদ্য সাবেক প্রধান নির্বাচক নান্নু বেতন পেতেন মাসে ১ লাখ ৭০ হাজারের মতো। নান্নুর সহকারী আরেক নির্বাচক হাবিবুল বাশার সুমনের বেতন ছিল প্রায় দেড় লাখ টাকার মতো। নান্নুর সঙ্গে একই সময়ে নির্বাচক প্যানেল থেকে অব্যাহতি দেয়া হয়েছে তাকে।
 
খেলোয়াড়ি জীবনের পর ২০১৩ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের ম্যানেজারসহ বেশ কয়েকটি দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা রয়েছে লিপুর। মাঝে প্রায় এক দশক বোর্ডের সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলেন না তিনি। প্রধান নির্বাচকের দায়িত্ব নিয়ে বিসিবিতে আবার ফিরলেন সাবেক এই ক্রিকেটার। 

বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি, তালিকা দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে জেন্টল পার্ক, আবেদন ২০ সেপ্টেম্বর পর…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9