পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে

পিএসজি ছাড়ার ঘোষণা দিলেন এমবাপ্পে © সংগৃহীত

গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন চললেও অবশেষে পিএসজি ছাড়ছেন কিলিয়ান এমবাপ্পে। মৌসুম শেষ হওয়ার ৪ মাস বাকি থাকলেও ইতোমধ্যেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন, এই মৌসুম পর আর থাকছেন না তিনি। এমবাপ্পের পরবর্তী দল হিসেবে সামনে আসছে রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের নাম। তবে চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্টে হয়ে যাবেন এমবাপ্পে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) পিএসজির অনুশীলনে সতীর্থদের সবাইকে ডেকে এই কথা বলেন তিনি। পরবর্তী গন্তব্য কী হবে সে ব্যাপারে সতীর্থদের কিছু জানাননি। কেবল ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথাটাই জানিয়েছেন। এমনটাই খবর দিয়েছে বিবিসি ও এএফপি।

গত মৌসুমেই চুক্তি নবায়নের পর থেকে পিএসজি তাকে বছরে প্রায় ২০০ মিলিয়ন ইউরো অর্থাৎ প্রায় দুই হাজার ২০০ কোটি টাকা দিয়ে থাকে। মোনাকো থেকে ধারে ২০১৭ সালে পিএসজিতে যোগ দেন এমবাপ্পে। 

পরবর্তীতে ফরাসি অধিনায়কের সঙ্গে স্থায়ী চুক্তি করে ক্লাবটি। এ মৌসুম শেষে ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরিকল্পনা করেছিলেন এমবাপ্পে। তবে পরে পিএসজির সঙ্গে আরও এক বছরের চুক্তি বাড়ান এই তারকা।
 
এমবাপ্পের ক্লাব ছাড়ার ইচ্ছার কথা ছড়িয়ে পড়ার এই বিষয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে পিএসজির কোচ লুই এনরিককে। তবে তার কাছে এ ধরনের কোনো তথ্য নেই উল্লেখ করে এনরিক বলেছেন, ‘ক্লাব ও দল যেকোনো ব্যক্তির ঊর্ধ্বে।’
 
সংবাদ সম্মেলনে এমবাপ্পের ক্লাব ছাড়ার বিষয়ে এনরিক বলেন, ‘বিষয়টির সঙ্গে যারা জড়িত, তারা মতামত না দেওয়া পর্যন্ত আমি এটা নিয়ে কথা বলব না। কিলিয়ান এমবাপ্পে প্রকাশ্যে কিছু বলেনি, ক্লাবও এখন পর্যন্ত কিছু বলেনি। তাই তারা যখন কথা বলবে কোচ হিসেবে, তখন আমি মতামত দেব। তবে আমরা কাজ করে যাব, যেন প্রতি বছর আমরা আরও ভালো দল হতে পারি।’  
 
পিএসজি ছাড়ার পর এমবাপ্পের পরবর্তী গন্তব্য কী হবে, এই প্রশ্নে একটা উত্তরই আসছে ঘুরেফিরে। আর সেটা হলো ফরাসি তারকার স্বপ্নের ক্লাব রিয়াল মাদ্রিদ। ইউরোপীয় সংবাদমাধ্যমগুলো এরই মধ্যে এমবাপ্পের পরবর্তী গন্তব্য হিসেবে রিয়ালের নাম নিশ্চিত করেছে। এমনকি রিয়ালে তার বেতন–ভাতা কেমন হবে, তা নিয়েও খবর প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: প্রতিপক্ষের জালে ৫ গোল ব্রাজিলের

এর আগে ফ্রান্স ও স্পেনের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে পাওয়া গিয়েছিল, রিয়ালে পিএসজির মতো অত বেতন পাবেন না এমবাপ্পে। তবে সেখানে তিনিই হবেন সবচেয়ে বেশি বেতনের খেলোয়াড়। কিন্তু এল চিরিংগুইতো টিভির খবর বলছে অন্য কথা।

এল চিরিংগুইতোর খবর অনুযায়ী, রিয়ালে এমবাপ্পের বেতন এই মুহূর্তে দলটির অন্যতম দুই সেরা খেলোয়াড় জুড বেলিংহাম ও ভিনিসিয়ুস জুনিয়রের বেশি হবে না। ৫ বা ৬ বছরের চুক্তির সাইনিং বোনাস ৫ কোটি ইউরোর নিচে হবে বলেই জানিয়েছে স্পেনের টেলিভিশন চ্যানেলটি।

এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি, তালিকা দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9