ভাষা শহীদদের স্মরণে অন্যরকম জার্সি গায়ে জড়িয়েছে কিংস

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৩ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫০ AM
বাংলায় লেখা জার্সি গায়ে জড়িয়েছে বসুন্ধরা কিংস

বাংলায় লেখা জার্সি গায়ে জড়িয়েছে বসুন্ধরা কিংস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের ভাষা শহীদদের স্মরণে বাংলায় লেখা জার্সি গায়ে জড়িয়েছে বসুন্ধরা কিংস। প্রিমিয়ার লিগের ম্যাচে রহমতগঞ্জের বিপক্ষে এই নতুন জার্সি পরে মাঠে নেমেছে চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।

ঘরের মাঠ কিংস অ্যারেনায় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) অন্যরকম জার্সি পরে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। বিশেষ এই জার্সির পেছনে খেলোয়াড়দের নাম এবং নম্বর লেখা ছিল বাংলায়। পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এবং শর্টসের কোনায় লেখা নম্বরও লেখা হয়েছে বাংলায়।

ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারিতে প্রিমিয়ার লিগের প্রথম পর্বে আরও একটি ম্যাচ খেলবে কিংস। সে ম্যাচেও বাংলা লেখা জার্সি পরেই মাঠে নামবে দলটি। দেশের ফুটবলে এভাবে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর ঘটনা এবারই প্রথম।
 
দেশি ফুটবলারদের পাশাপাশি বিদেশিদের নামও লেখা হয়েছে বাংলায়। দেশের ফুটবলাররা ভাষা আন্দোলন সম্পর্কে জানলেও বিদেশিরা তেমন একটা জানেন না। 

জার্সিতে নিজেদের নাম বাংলায় দেখে তাদের অনুভূতি কী, এমন প্রশ্নের উত্তরে কিংসের সভাপতি ইমরুল হাসান বললেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাস ওদের জানানো হয়েছে। ওরা সবাই দারুণ আপ্লুত। নিজেদের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য এ দেশের ছাত্র–জনতা জীবন দিয়েছে, এই ইতিহাস ওদের ছুঁয়ে গেছে।’

ইমরুল আরও বলেন, 'শহীদদের শ্রদ্ধা জানাতে চেয়েছি আমরা। সেটি থেকেই জার্সিতে বাংলা ব্যবহার করা হয়েছে। এটি তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। ভাষা আন্দোলন থেকেই তো আমাদের স্বাধীনতাযুদ্ধের সূচনা হয়েছে। আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি।’

শিক্ষক নিয়োগ দেবে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, পদ ৫, আবেদন শে…
  • ২৩ মার্চ ২০২৬
৭ দিনের ঈদের ছুটি শেষ, আগামীকাল খুলছে ব্যাংক-অফিস-আদালত
  • ২৩ মার্চ ২০২৬
প্রাথমিক বৃত্তি পরীক্ষা: শিক্ষার্থীদের মানতে হবে ১০ নির্দে…
  • ২৩ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২৪…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের নামাজের সময় নির্ধারণ নিয়ে সংঘর্ষ, ছাত্রদল নেতা বহিষ্কার
  • ২৩ মার্চ ২০২৬
হঠাৎ ভিডিও কলে হাসপাতাল পরিদর্শন স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, অ…
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence