আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবলে ইবিকে হারিয়ে চ্যাম্পিয়ন রাবি

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:২২ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:০৩ AM
চ্যাম্পিয়ন দল রাজশাহী বিশ্ববিদ্যালয়

চ্যাম্পিয়ন দল রাজশাহী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ফাইনাল ম্যাচে ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দলকে ১০১-৬১ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি। 

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ ফাইনাল ম্যাচ। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ পুরস্কার পেয়েছেন রাবি বাস্কেটবল দলের হ্যারিস।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। 

চ্যাম্পিয়ন ও রানার্স আপ—উভয় দলকেই অভিনন্দন জানিয়ে রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, প্রথমেই আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাই। আজকের খেলাটি অত্যন্ত ভালো পরিবেশে সম্পন্ন হয়েছে। আমি জানি, ইসলামী বিশ্ববিদ্যালয় বাস্কেটবল দল বেশ ভালো খেলে থাকে। খেলায় হোস্ট টিমই চ্যাম্পিয়ন হবে—এটা যেন মনে করা না হয়। সবাইকে সৌহার্দপূর্ণ আচরণের মাধ্যমে খেলাধুলা করতে হবে।

এছাড়া, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক তারিকুল হাসান, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে ও আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর উপ-কমিটির সভাপতি অধ্যাপক গোলাম মোর্ত্তুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাবি শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ আলী।

এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদনের নতুন লিংক, দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্থায়ী হলো ২৪৩ সহকারী শিক্ষকের চাকরি, তালিকা দেখুন এখানে
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
সালিশের রায় না মানায় একঘরে ২০ সদস্যের পরিবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক নাজমুজ্জামান ভূঁই…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9