সাকিবের রানে ফেরার দিনে রংপুরের বিশাল জয়

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বিপিএলে নিজেকে রানে ফিরাতে মরিয়া হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। কঠোর পরিশ্রমের ফলও পেয়েছেন তাড়াতাড়ি। সিলেট পর্ব শেষে দুই দিন বিরতি দিয়ে আবারও ঢাকা পর্বের খেলা মাঠে গড়িয়েছে। দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রেখেছে রংপুর রাইডার্স। এই ম্যাচ দিয়ে নিজের চেনা রূপে ফিরেছেন সাকিব আল হাসান।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিল ঢাকা। ব্যাটিংয়ে নেমে তাসকিন-শরিফুলদের ১৭৬ রানের লক্ষ্য দেয় সাকিব-মাহেদীরা। জবাব দিতে নেমে ১১৫ রানেই অলআউট হয় ঢাকা। এতে ৬০ রানের বড় জয় পেয়েছে রংপুর।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্দান্ত ঢাকা। ৫ বলে ১ রান করে আউট হন ওপেনার সাব্বির হোসেন। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেনি পাকিস্তানি তরুণ ব্যাটার সাইম আইয়ুব। ৮ বলে ২ রান করে মাহেদীর দ্বিতীয় শিকার হন তিনি।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে ব্যাট চালাতে থাকেন আরেক ওপেনার নাঈম শেখ। ৯ বলে ২ রান করে সাকিবকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ আউট হন অ্যালেক্স রোস। এরপর ৩১ বলে ৪৪ রান করে সাজঘরে ফেরেন নাঈম।

এরপর শুরু হয় দুর্দান্ত ঢাকার উইকেট মিছিল। গুলবাদিন নাইব (১৩), মোসাদ্দেক হোসেন সৈকত (১) ও চতুরাঙ্গা ডি সিলভা ৮ রানের আউট হন। তাসকিন আহমেদকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইরফান শুক্কুর।

৮ বলে ১৫ রানের মারকুটে ইনিংস খেলেন তাসকিন। শেষ দিকে শরিফুল ইসলাম (০) এবং ইরফান শুক্কুর ২১ রানের আউট হলে ১২ বল হাতে থাকতেই ১১৫ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা। এতে ৬০ রানের বড় জয় পায় রংপুর।

রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন সাকিব আল হাসান। এ ছাড়াও মাহেদী হাসান, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ দুটি করে উইকেট শিকার করেন।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9