এবারের বিপিএলে যে কারণে আগে ব্যাট করে জয় পায়নি কেউ

২৪ জানুয়ারি ২০২৪, ০৫:৪৫ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
বিপিএলের প্রথম পর্ব

বিপিএলের প্রথম পর্ব

বিপিএলের চলছে দশম পর্ব। ঢাকাতে প্রথম পর্বে আট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ দিকে ঢাকা পর্বে সবগুলো দলের সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। যেখানে মিরপুরের রহস্যময় উইকেটে আগে ব্যাট করে জয় পায়নি কোনো দল। ইতোমধ্যে ঢাকা পর্বের প্রথম অংশ শেষ করে এই টুর্নামেন্ট গড়িয়েছে সিলেটে।  

শুক্রবার (২৬ জানুয়ারি) সিলেটে শুরু হবে বিপিএলের পরবর্তী লড়াই। আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি দল সিলেট পর্ব শেষ করে আবারও ঢাকায় ফিরবে। সিলেটে যাওয়ার আগে সাতটি দলের সঙ্গে এক অদ্ভুত কাণ্ড ঘটেছে। 

ঢাকায় মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে কোনো দল আগে ব্যাট করে জয় তুলে নিতে পারেনি। অর্থাৎ সবগুলো ম্যাচে পরে ব্যাট করা দল জয় পেয়েছে। তাতে ঢাকার মাঠ যেন হয়ে উঠেছিল লক্ষ্য তাড়ার রণক্ষেত্র। 

ঢাকা পর্বে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স। দুই ম্যাচেই পরে ব্যাট করেছে দলটি। সবশেষ ফরচুন বরিশালের দেওয়া ১৮৮ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত জয় পেয়েছে বিজয়ের দল।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সের কপাল পুড়েছে একই কারণে। টানা দুই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামাটাই যেনো কাল হয়েছে সিলেটের জন্য। দুই ম্যাচেই হারতে হয়েছে গতবারের রানার্স আপদের।

মিরপুরের মাঠে সকালে রান কম উঠতে দেখা গেছে। যেখানে একই উইকেটে রাত বাড়ার সঙ্গে সঙ্গে রানের গতিও বেড়েছে। রাতের ম্যাচে আগে ব্যাটিংয়ে নামা দল কয়েকটি দল বড় স্কোর গড়লেও জিততে পারেনি। তবে সিলেটে এর ব্যতিক্রম ঘটতে পারে। সেখানকার মাঠ ও কন্ডিশন কিছুটা হলেও ভিন্ন হবে। সে পর্যন্ত কেবল সময়ের অপেক্ষা। সিলেটে প্রথম দিনে খুলনা টাইগার্স-রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে খেলা শুরু হবে। রাতের ম্যাচে লড়াই করবে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। গত আসরের এই দুই ফাইনালিস্টের লড়াই দেখার জন্য উন্মুখ হয়ে আছেন দুটি পাতা একটি কুঁড়ির দেশের ভক্তরা। 

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9