বিপিএলের সিলেট পর্বে টিকিটের মূল্য ও সূচি

২৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
একনজরে বিপিএল সিলেট পর্বের ম্যাচসূচি

একনজরে বিপিএল সিলেট পর্বের ম্যাচসূচি © সংগৃহীত

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের সিলেট পর্ব শুরু হবে আগামী ২৬ জানুয়ারি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে। দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। আগামী ৩ ফেব্রুয়ারিতে শেষ হবে বিপিএলের সিলেট পর্ব। 

সিলেট পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু আজ ২৪ জানুয়ারি থেকে। প্রতি ম্যাচের আগের দিন এবং ম্যাচের দিন সকালে টিকিট কিনতে পারবে দর্শকরা। এরই মধ্যে টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০০ টাকা করে। দর্শকরা ক্লাব হাউজের টিকিট কিনতে পারবেন ৮০০ টাকায়। ইস্টার্ন গ্যালারির টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা করে। ওয়েস্টার্ন গ্যালারি এবং গ্রিন হিল এরিয়ার টিকিট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়। সর্বনিম্ন মূল্যে এই স্ট্যান্ডগুলোতে বসেই বিপিএলের খেলা দেখতে পারবে দর্শকরা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের মেইন গেইট এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামের মেইন গেইট সংলগ্ন কাউন্টার থেকে দর্শকরা টিকিট সংগ্রহ করতে পারবেন। সকাল সাড়ে ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে কাউন্টারে।

এক নজরে সিলেট পর্বের সূচি
২৬ জানুয়ারি খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্স। ২৭ জানুয়ারি চট্টগ্রাম চ্যালঞ্জার্স ফরচুন বরিশালের এবং দুর্দান্ত ঢাকা রংপুর রাইডার্সের মোকাবেলা করবে। 

আরও পড়ুন: বিসিবির সভাপতির পদে বহাল থাকছেন পাপন

একদিন বিরতির পর ২৯ জানুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং দুর্দান্ত ঢাকা ও খুলনা টাইগার্স পরস্পরের মোকাবেলা করবে। ৩০ জানুয়ারি কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও ফরচুন বরিশালের ম্যাচ।

এছাড়া ২ ফেব্রুয়ারি সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচ। ৩ ফেব্রুয়ারি ফরচুন বরিশাল ও খুলনা টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্স ম্যাচ দিয়ে সিলেট পর্বের ইতি ঘটবে। মোট ১২টি ম্যাচ আয়োজিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9