ক্যান্সার আক্রান্ত কোচ জাফরুল এহসানকে ম্যাচসেরার অর্থ দিলেন বিজয়

২৩ জানুয়ারি ২০২৪, ১২:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪০ PM
ক্যান্সার আক্রান্ত কোচ জাফরুল এহসানকে ম্যাচসেরার অর্থ দিলেন বিজয়

ক্যান্সার আক্রান্ত কোচ জাফরুল এহসানকে ম্যাচসেরার অর্থ দিলেন বিজয় © সংগৃহীত

তামিমদের বরিশালের বিপক্ষে নেতৃত্ব দিয়ে ফরচুন বরিশালের বিপক্ষে দলকে ম্যাচ জিতিয়েছেন এনামুল হক বিজয়। বরিশালের প্রায় দুইশ রানের সংগ্রহ সফলভাবে চেজ করে ম্যাচটা জিতেও নিয়েছে বিজয়ের খুলনা। নির্বাচিত হয়েছেন ম্যাচসেরা খেলোয়াড়ও। তবে পুরস্কারের অর্থ নিজের কাছে রাখেননি তিনি। কোচ জাফরুল এহসানকে পুরস্কারের অর্থ দান করেছেন বিজয়।

সোমবার (২২ জানুয়ারি) বরিশালের দেয়া ১৮৮ রানে্র জবাবে ব্যাট করতে নেমে ১২ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় পায় খুলনা। 

খুলনার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে তামিম, ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদদের মারকুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রানের সংগ্রহ পায় বরিশাল। পরে ১৮৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বিজয়ের দায়িত্বশীল ইনিংস এবং এভিন লুইসের ঝড়ে ২ ওভার হাতে রেখে ৮ উইকেটে ম্যাচটি জিতে নিয়েছে খুলনা।

এরপর সংবাদ সম্মেলনে খুলনার এই অধিনায়ক বলেছেন, এমন ম্যাচ বিপিএল জমিয়ে তুলবে। বিজয় বলেন, আমি মনে করি, আজকের ম্যাচটা পুরো টুর্নামেন্টে একটা হাইপ তৈরি করবে। আমি আশা করি, এমন একটা ম্যাচ হচ্ছে, সবাই দেখতে আসবে। ভালো ফিল করবে।

ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিয়ে বিজয় বলেন, ‘ম্যাচ শুরুর আগে আমাদের কথোপকথ হয়। আমাদের এহসান স্যার, তিনি এখন হসপিতালে আছেন। উনি ক্যান্সারের পেশেন্ট। আমরা চিন্তা করেছিলাম আমরা এই ম্যাচটা জিতবো এবং ওনাকে ডেডিকেট করবো। এবং যে উইনিং প্লেয়ার হবে আমাদের টিমে সেটা তাকে আমরা কন্ট্রিবিউট করবো। তো এটা (ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার) তাকে আমরা কন্ট্রিবিউট করছি অ্যাজ এ টিম।’ 

আরও পড়ুন: বন্ধুর স্ত্রী ছিলেন শোয়েবের নতুন সঙ্গী সানা জাভেদ

একসময় মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাদমান ইসলাম, আবু হায়দার, রিফাত প্রধান, মুস্তাফিজুর রহমান, ইসাসির আলী চৌধুরীদের নিয়ে গড়া বয়সভিত্তিক দলের কোচ ছিলেন। তবে এই মুহূর্তে হাসপাতালের বেডে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন জাফরুল এহসান। ম্যাচসেরার পুরস্কারটা সেই কোচের কাছেই তুলে দিয়েছেন আনামুল হক বিজয়। 

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9