চোখের চিকিৎসা করাতে সিঙ্গাপুর যাচ্ছেন সাকিব, বিপিএল খেলা নিয়ে শঙ্কা

২১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৪১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

ভারত বিশ্বকাপ থেকেই চোখের সমস্যায় ভুগছেন সাকিব আল হাসান। বিপিএলের মাঝেই চোখের চিকিৎসা করাতে সাকিবের গন্তব্য এবার সিঙ্গাপুর। চোখের ডাক্তার দেখাতে সাকিবকে সিঙ্গাপুর পাঠাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ঠিক কবে ফিরবেন সাকিব কিংবা কবে দলে যোগ দেবেন তা জানা যায়নি। তাই বিপিএলের ঢাকার প্রথম পর্বের বাকি ম্যাচগুলোতে তার থাকা অনিশ্চিত। 

রোববার (২১ জানুয়ারি) বেলা ১টায় দেশটির উদ্দেশে উড়াল দেন টাইগার অধিনায়ক। ভারতেও দু’বার ডাক্তার দেখিয়েও সমাধান পাননি, এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও নেন চিকিৎসা। কিন্তু তাতে কিছু না হলে বিপিএলের ঠিক আগে গিয়েছিলেন লন্ডনে।

তাতেও সমাধান মেলেনি। শনিবার বিপিএলে রংপুরের হয়ে প্রথম ম্যাচে খেলার পরই আবারো সামনে আসে বিষয়টি। এদিকে, শনিবার টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচ খেলেছেন সাকিব। এ ম্যাচে তামিম ইকবালের ফরচুন বরিশালের কাছে ৫ উইকেটে হেরেছে তার দল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। 

তিনি জানিয়েছেন এখনো চোখের সমস্যায় ভুগছেন সাকিব। সোহান বলেন,  ‘দেখেন, সাকিব ভাই আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় তিনি সেই জায়গা (চোখের সমস্যা) থেকে স্ট্রাগল করছেন শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’ তাই এবার বিপিএলের মাঝেই সাকিবের গন্তব্য সিঙ্গাপুরে।

ফরচুন বরিশালের বিপক্ষে মিরপুরে সেই ম্যাচে ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাকিব। মাত্র ২ রান করেন তিনি। যদিও বল হাতে ছিলেন দারুণ, ১৬ রানে নিয়েছেন ২ উইকেট। 

সাকিব কবে সিঙ্গাপুর থেকে ফিরতে পারেন এই সম্পর্কে জানেনা কেউ। ইশতিয়াক সাদেক বলেন, ‘সেটা অনিশ্চিত। তবে আমরা ধরে নিয়েছি পরের অন্তত তিনটি ম্যাচ আমরা সাকিবকে পাব না। এটা মেনে নিতে হচ্ছে, কারণ সাকিবের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়া যায় না।’ তবে সিলেট পর্বে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী রংপুর রাইডার্স।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9