ঢাকার কাছে হেরে বিপিএল শুরু শক্তিশালী কুমিল্লার

১৯ জানুয়ারি ২০২৪, ০৬:০০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
দুর্দান্ত ঢাকা

দুর্দান্ত ঢাকা © সংগৃহীত

বিপিএলের দশম আসরের উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হয়েছিল দুর্দান্ত ঢাকা। তবে নিজেদের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছে কাগজে-কলমের দুর্বল দলটি। বর্তমান চ্যাম্পিয়নদের ৫ উইকেটে হারিয়েছে তাসকিন-সৈকতরা।

শুক্রবার (১৯ জানুয়ারি) টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ঢাকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকাতে ১৪৪ রানের লক্ষ্য দেয় কুমিল্লা। জবাবে দিতে নেমে পাঁচ উইকেটের জয় পায় ঢাকা। এতে আসরের শুভসূচনা করল তারা।

জবাবে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন দুর্দান্ত ঢাকার দুই ওপেনার নাইম ইসলাম ও দানুশকা গুণাতিলকা। দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লেতে উইকেট না হারিয়ে ৫৬ রান সংগ্রহ করে দলটি। ৩৮ বলে নিজের ফিফটি পূরণ করেন নাঈম। এরপর দুই রান যোগ করেই ক্যাচ আউট হন এই বাঁহাতি ব্যাটার।

নাঈম আউট হলেও অপর প্রান্তে থিতু হন গুণাতিলকা। তাকে সঙ্গ দেন লাসিথ ক্রুসপুলে। ৪১ রান করে গুণাতিলকা আউট হলে দুর্দান্ত ঢাকাকে চেপে ধরে কুমিল্লার বোলাররা। ৫ রান করে ক্রুসপুলে আউট হলে বিপাকে পড়ে তাসকিনরা।

তবে ম্যাচের ১৭তম ওভারের দ্বিতীয় বলে ইরফান শুক্কুরের ক্যাচ ফজলে রাব্বি মিস করলে, ম্যাচ থেকে ছিটকে যায় লিটন দাসরা। শেষ পর্যন্ত ইরফানের ১৬ অপরাজিত ২৪ রানে ভর করে তিন বল ও পাঁচ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় দুর্দান্ত ঢাকা। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মোস্তাফিজ ও তানভীর ইসলাম দুটি করে উইকেট নেন। এক উইকেট নেন খুশদিন শাহ।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে ভিক্টোরিয়ান্সের দুই ওপেনার লিটন কুমার দাস ও ইমরুল কায়েস। তবে ইনিংস বড় করতে পারেনি লিটন। ১৬ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন তিনি। তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন ইমরুল। নিয়ন্ত্রিত ব্যাট করে ৪২ বলে ফিফটি তুলে নেন তিনি। ৪৭ রান করে তাকে যোগ্য সঙ্গ দেন হৃদয়।

তবে শেষ দিকে ইমরুল ৫৬ বলে ৬৬ রান করে আউট হলে, উইকেট মিছিল শুরু করে বাকিরা। খুশদিল শাহ (১৩), রোসটন চেজ (০), এবং মাহিদুল ইসলাম শূন্য রানে আউট হলে, ছয় উইকেট হারিয়ে ১৪৩ রানের লড়াকু পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ঢাকার হয়ে শেষ ওভারে হ্যাটট্রিক করেন শরিফুল ইসলাম। এ ছাড়াও তাসকিন আহমেদ দুটি এবং ডি সিলভা এক উইকেট নেন।

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মিলান ইউনিভার্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রলীগের অপকর্মের বিচারসহ ৫ দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীর অ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য ক্যাডারের ১৮৪ কর্মকর্তার যোগদান সোমবার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কওমি মাদ্রাসা দরিদ্র সন্তানদের শিক্ষা ও নৈতিকতা গঠনে রাষ্ট্…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া দিল কারা? 
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9