বিপিএলের দশম আসরে প্রথম ফিফটি ইমরুলের

১৯ জানুয়ারি ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:০০ AM
 ইমরুল কায়েস

ইমরুল কায়েস © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ম্যাচেই অর্ধশতকের দেখা পেয়েছেন ওপেনার ইমরুল কায়েস। উদ্বোধনী ম্যাচে ৪৩ বলে অর্ধশতক পূর্ণ করেন এই ওপেনার। তার নেতৃত্বেই তিনটি (২০১৮, ২০২২ ও ২০২৩ সাল) শিরোপা উৎসব করেছে টুর্নামেন্টের সর্বোচ্চ চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে বিপিএলের দশম আসর থেকে তাকে আর নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে না। তাকে সরিয়ে ওপেনার লিটন দাসকে অধিনায়ক করছে ফ্র্যাঞ্চাইজিটি।

মূলত কিছু ম্যাচে তাকে একাদশের বাইরে রাখার পরিকল্পনা থেকেই অধিনায়কত্ব থেকে এই ওপেনারকে সরানো হয়েছে, বলে গুঞ্জন রয়েছে। তবে কুমিল্লার সিদ্ধান্তে যে কিছুটা খুঁত আছে, দশম আসরের উদ্বোধনী ম্যাচেই সেই প্রমাণ দিলেন এই ওপেনার। নেতৃত্বভার হারানোর ক্ষোভ গণমাধ্যমে না ঝাড়লেও মাঠে ঠিকই উগরে দিয়েছেন তিনি। এটি চলতি বিপিএলের প্রথম হাফ-সেঞ্চুরি।

এর আগে, আজ শুক্রবার দুপুরে পর্দা উঠেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের। দিনের প্রথম ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যটিংয়ে পাঠান দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স: লিটন দাস (অধিনায়ক), ইমরুল কায়েস, তওহিদ হৃদয়, জাকের আলী, মাহিদুল ইসলাম অঙ্কন, খুশদিল শাহ, রোস্টন চেজ, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, ম্যাথিউ ফোর্ড, মুসফিক হাসান।

দুর্দান্ত ঢাকা: মোহাম্মদ নাইম, দানুশকা গুনাথিলাকা, চতুরাঙ্গা ডি সিলভা, লাসিথ ক্রসপুলে, ইরফান সুক্কুর, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), সাইফ হাসান, তাসকিন আহমেদ, আরাফাত সানি, শরিফুল ইসলাম, উসমান কাদির।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ফের কমল পদ, আসছে আরও একটি নিয়োগ বিজ…
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগে নারীর তুলনায় পুরুষের আবেদন ৮ গুন …
  • ০৭ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন কতদিনের মধ্যে, জান…
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
close