কোপা আমেরিকা থেকে ছিটকে গেলেন নেইমার

২০ ডিসেম্বর ২০২৩, ১২:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৪ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

কোপা আমেরিকা শুরুর আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল। টুর্নামেন্ট শুরু হতে বাকি আরো ছয় মাস। আসছে আসরে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল। হাটুর চোটে বাইরেই থাকতে হচ্ছে এই ফরোয়ার্ডকে।

ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান নেইমার। এর দুই সপ্তাহ পর হাটুতে করানো হয় অস্ত্রোপচার। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে নেইমারের সময় লেগে যাবে অনেক।

তাই কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কা ছিল। সেটাই সত্যি হল। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে হবে ব্রাজিলকে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন,'আমাদের হাতে বেশিদিন সময় নেই।

এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় নেইমারের জন্য। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই। আমরা আশা করছি, ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।' নেইমারকে নিয়ে ধৈর্য্য ধরতে হবে বলেছেন এই চিকিৎসক,'আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে।

যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।' আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপের আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফ বিজয়ী দল।

সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের অনলাইন ক্লাস নিয়ে সভা কাল
  • ০৭ এপ্রিল ২০২৬
জ্বালানি সংকটে বিঘ্নিত নোবিপ্রবির পরিবহন সেবা, রুট শিডিউল ব…
  • ০৭ এপ্রিল ২০২৬
এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে নির্বাচনী পরীক্ষায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close