অধিনায়কসহ দলে ব্যাপক পরিবর্তন এনেছে ভারত

২১ নভেম্বর ২০২৩, ১২:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১২ PM
ভারতের ক্রিকেট দল

ভারতের ক্রিকেট দল © ফাইল ছবি

একদিনের ক্রিকেট এখন অতীত, বিশ্বকাপের কথা মাথায় রেখে এবার টি-টোয়েন্টি ক্রিকেটে প্রবেশ করছে ভারত। প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে পাঁচ ম্যাচের সিরিজ। সেখানেই ভারতের দলে আমূল পরিবর্তন করা হয়েছে। রোহিত, বিরাট, কে এল রাহুল, বুমরাহ, শামি, জাদেজা, কুলদীপরা কেউ দলে নেই। তাদের বিশ্রাম দেয়া হয়েছে।

হার্দিক পান্ডিয়া যেহেতু এখনো চোট-আঘাত সারিয়ে ফিরতে পারেননি, তাই অধিনায়ক করা হয়েছে সূর্যকুমার যাদবকে।  একদিনের বিশ্বকাপে সূর্যের পারফরমেন্স মোটেই আহামরি নয়। তিনি অনেকগুলি ম্যাচে সুযোগ পেলেও রান করতে পারেননি। ফাইনালেও ব্যর্থ হয়েছেন। তবে গাভাস্কার-সহ অনেক বিশেষজ্ঞই মনে করেন, সূর্য ৫০ ওভারের ম্যাচের প্লেয়ারই নন। তিনি টি-টোয়েন্টির প্লেয়ার।

শক্তিশালী অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে তিনিই অধিনায়ক। প্রথম দুইটি ম্যাচে সহ-অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গাইকোয়াড়কে। তার নেতৃত্বেই এশিয়ান গেমসে ক্রিকেট দল গিয়েছিল। তবে শেষ দুইটি ম্যাচে সহ-অধিনায়ক হিসাবে থাকবেন শ্রেয়স আইয়ার।

সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে আইপিএলে ভালো খেলা ক্রিকেটারদের দলে নেয়া হয়েছে। ১৫ জনের দলে রাখা হয়েছে মারকুটে ব্যাটার রিঙ্কু সিং-কে। সুযোগ পেয়েছেন তিলক বর্মা, যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, আর্শদীপ সিং, মুকেশ কুমার, আবেশ খান, প্রসিদ্ধ কৃষ্ণ, জিতেশ শর্মা, ইশান কিশান।

আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৪ থেকে ৩০ জুন এই বিশ্বকাপ চলবে অ্যামেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে। তার দিকে নজর রেখেই এই টিম গড়া হয়েছে। সেজন্যই এভাবে প্রতিভাবানদের নিয়ে দল গড়া হয়েছে। আর সিনিয়ররা সমানে খেলতে খেলতে ক্লান্ত। তার উপর বিশ্বকাপ ফাইনালে হারের ধাক্কার পর তাদের বিশ্রামের প্রয়োজন আছে বলে নির্বাচকরা মনে করছেন।

নতুন কোচ কে হবেন, তা নিয়ে এখন প্রচুর জল্পনা চলছে। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ভিভিভি এস লক্ষ্মণই পরবর্তী কোচ হতে পারেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচ হবে বিশাখপত্তনমে ২৩ নভেম্বর, তারপর ২৬ নভেম্বর থিরুঅনন্তপুরম, ২৮ নভেম্বর গুয়াহাটি, ১ ডিসেম্বর নাগপুর ও ৩ ডিসেম্বর হায়দরাবাদে ম্যাচ হবে। 

 

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9