বিশ্বকাপের ফাইনালে রোহিত-কোহলির আউট দেখে বৃদ্ধের মৃত্যু

২০ নভেম্বর ২০২৩, ০৯:৪৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:১৪ PM
রোহিত-কোহলি

রোহিত-কোহলি © সংগৃহীত

বিশ্বকাপে টানা ১০ ম্যাচ জেতা ভারত ব্যাটিং-বোলিং সবক্ষেত্রেই পারফরম্যান্স দেখিয়েছে সমানতালে। কিন্তু ফাইনালে সেই ভারতকে দেখা যায়নি চেনা রুপে। যেই আহমেদাবাদ সকালেও ছিল উৎসবমুখর, রাত নামতেই সেটিই যেন শ্মশান। চারদিকে সুনসান নীরবতা। গোটা ভারতজুড়েই ভর করেছে রাজ্যের নীরবতা। বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারের পরেই হাহাকার ভারতীয় ক্রিকেটারদের মধ্যে।

বাড়িতে বিশ্বকাপ ফাইনাল দেখছিলেন সকলে। লাগাতার ভারতের উইকেট পড়তে থাকায় উৎকণ্ঠা বাড়ছিল সকলের মধ্যে। কিন্তু একমাত্র ভরসা ছিলেন বিরাট কোহলি। অর্ধশতরান করার পর তিনিও আউট হতেই বুকে ব্যথা শুরু হয় বৃদ্ধের। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতেই মৃত্যু হল তাঁর।

মুর্শিদাবাদের বেলডাঙার ঘটনা। রবিবার নিজের বাড়িতেই পরিবারের লোকেদের সঙ্গে ভারত-অস্ট্রেলিয়ার ফাইনাল ম্যাচ দেখছিলেন ষাটোর্ধ্ব সুকুমার বন্দ্যোপাধ্যায়। খেলা দেখতে দেখতেই অসুস্থ হয়ে পরে মৃত্যু হয় তাঁর। 

পরিবার সূত্রে জানা যায়, ভারতের অধিনায়ক রোহিত শর্মা আউট হওয়ার পর থেকেই ঘামতে শুরু করেছিলেন বৃদ্ধ। তার পর ভীষণ ভাবে অস্থির হয়ে পড়ছিলেন একের পর এক উইকেট পড়তে থাকায়। বিরাট আউট হতেই তিনি উঠে ছাদে চলে যান। সেখানেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় সুকুমারের।

পরিবারের লোকেরা জানান, সুকুমার ক্রিকেট অনুরাগী। এই খেলার সঙ্গে নিজেও দীর্ঘকাল যুক্ত ছিলেন। তাঁর স্ত্রী গীতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কয়েক দিন ধরেই শুধু ফাইনাল ম্যাচের কথা বলছিল। ভারতের উইকেট পড়তে থাকায় ভীষণ ভাবে ঘামতে শুরু করে আমার স্বামী। ছটফট করছিল। 

আরও পড়ুন: ভারতীয় শিবিরে হাহাকার, রোহিতের কান্না-দিশেহারা কোহলি

বিরাট কোহলি আউট হওয়ার পর হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কিছু ক্ষণের মধ্যেই মৃত্যু হয়।’’ ক্রিকেটের সূত্রে সুকুমারের দীর্ঘ দিনের পরিচিত প্রবীর সাহা বলেন, ‘‘সুকুমারবাবু ক্রিকেটপ্রেমী। পাড়ার ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট— বড় অনুরাগী ছিলেন।’’

সূত্র: আনন্দবাজার পত্রিকা

পেশাগত দক্ষতা বৃদ্ধিতে শিক্ষকদের বিএড-এমএড করার আহ্বান জাতী…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬