‘অস্ট্রেলিয়া ৪৫০/২, ভারত ৬৫ রানে অলআউট’, মার্শের ভবিষ্যদ্ববাণী 

১৭ নভেম্বর ২০২৩, ০৯:৫৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
মিশেল মার্শ

মিশেল মার্শ © সম্পাদিত

এবারের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক ভারত ও সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। রোববারের ওই ম্যাচ নিয়ে চলতি বছরের আইপিএলের সময় ভবিষ্যদ্বাণী করেছিলেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটার ও মিডিয়াম পেসার মিশেল মার্শ। 

তার মজার ওই ভবিষ্যদ্বাণী নতুন করে সাড়া ফেলেছে। কারণ তিনি আইপিএলের সময় দিল্লি ক্যাপিটালসের পডকাস্টে বলেছিলেন, আগামী বিশ্বকাপে ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া ২ উইকেটে ৪৫০ রান করবে। ভারত অলআউট হয়ে যাবে ৬৫ রানে। 

আরও পড়ুন: রাতেই গ্রেফতার হতে পারেন আদম তমিজী হক

ওই সময় অবশ্য আরও একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন ডানহাতি এই অলরাউন্ডার। তিনি বলেছিলেন, ভারতকে হারিয়ে অস্ট্রেলিয়া অপরাজিত চ্যাম্পিয়ন হবে। এক দিক থেকে মার্শের ওই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ হয়ে গেছে। কারণ অস্ট্রেলিয়া টানা দুই হারে বিশ্বকাপ শুরু করেছিল। 

তার ভবিষ্যদ্বাণীর উল্টো ঘটনা ঘটে যায় কিনা সেটাই এখন দেখার বিষয়। কারণ আসরে ভারতই একমাত্র অপরাজিত দল। তাদের সামনে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। অন্য দিকে ব্যাট হাতে সাড়ে চারশ’ রান করার মতো করে তারাই খেলছে। ফাইনালে আসার পথে দু’বার প্রতিপক্ষকে একশ রানের আগে অলআউটও করেছে স্বাগতিক ভারত।  

 

সুন্দরবনে ঘুরতে গিয়ে ঢেউয়ে ভেসে নিখোঁজ পর্যটক, তিনজন উদ্ধার
  • ০৭ নভেম্বর ২০২৬
ইঁদুরের মস্তিষ্কে মানব স্নায়ুকোষ বসিয়ে চমক বিজ্ঞানীদের, ‘নি…
  • ০৭ নভেম্বর ২০২৬
আজ যা কিছু সুন্দর, যা কিছু সফল; সমস্ত অবদান জিয়াউর রহমানের
  • ০৭ নভেম্বর ২০২৬
ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তার পদত্যাগ 
  • ০৭ নভেম্বর ২০২৬
৩ হাজার টাকা বাড়ছে গ্রাম পুলিশের বেতন, পাচ্ছে মোবাইল ভাতাও
  • ০৭ নভেম্বর ২০২৬
ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়া…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950