এমন হবে জানলে বিশ্বকাপেই যেতাম না: খালেদ মাহমুদ

০৪ নভেম্বর ২০২৩, ১১:৫৫ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
খালেদ মাহমুদ সুজন

খালেদ মাহমুদ সুজন © ফাইল ছবি

বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। তবে খালেদ মাহমুদ জানিয়েছেন, এবার তাঁকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই ব্যাপারটা ভারতে যাওয়ার পর বুঝতে পারেন তিনি।

সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বুঝতে পারলে বিশ্বকাপেই যেতেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ। তিনি বলেন, আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম কে জানে! 

আরও পড়ুন: ড্যাফোডিল শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, উত্তপ্ত ক্যাম্পাস

দায়িত্বের সীমাবদ্ধতা নিয়ে খালেদ মাহমুদ আরো বলেছেন, বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা সফরে আমার একটা বাড়তি থাকত যে, আমি দল নির্বাচনের অংশ থাকতাম। যেটা এবার নেই।

তিনি আরও বলেন, যেহেতু আমার রক্তে ক্রিকেট। কোচিং করি এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত সফরগুলোতে যে ভূমিকা ছিল, এসব থেকে আমি দূরে আছি। আমি উপভোগ করছি কিনা-না, অবশ্যই না। একটা সফরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব।

ভাষা, গণিত, সিটি এডুকেশন—যেমন হচ্ছে প্রাথমিকের নতুন শিক্ষা …
  • ১৭ মে ২০২৬
ডিজেলের মূল্যবৃদ্ধিতে সংকটে যুক্তরাষ্ট্রের স্কুল বাজেট 
  • ১৭ মে ২০২৬
শেষ বিকেলে হতাশার পরও সিলেটে বাংলাদেশময় একদিন
  • ১৭ মে ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ১৭ মে ২০২৬
ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালকের আয়কর নথি জব্দে…
  • ১৭ মে ২০২৬
বছর না পেরোতেই এনসিপি থেকে পদত্যাগ সাবেক ছাত্রদল নেতা সর্দা…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081