হঠাৎ দেশে ফিরলেন লিটন

০১ নভেম্বর ২০২৩, ১১:৪৪ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
জাতীয় দলের ওপেনার লিটন দাস

জাতীয় দলের ওপেনার লিটন দাস © ফাইল ফটো

বিশ্বকাপ চলাকালীন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার লিটন দাস হাঠাৎ ঢাকা ফিরে এসেছেন। বুধবার বিকালে দেশে ফেরেন এই ডানহাতি ওপেনার। 

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, লিটন দাসের স্ত্রী সন্তানসম্ভবা। স্ত্রীর পাশে থাকতেই দেশে ফিরেছেন তিনি। পরিবারিক কারণ হওয়ায় বিসিবি তাকে দু’দিনের ছুটি দিয়েছে।

বাংলাদেশ বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। দিল্লিতে আগামী ৬ নভেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে। ওই ম্যাচ খেলতে দিল্লি পৌছানো দল লা মেরিডিয়ান হোটেলে উঠেছে। সব ঠিক থাকলে ওই ম্যাচের আগে শুক্রবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন লিটন। 

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে বাংলাদেশ দল খুব বাজে ক্রিকেট খেলছে। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করলেও পরের ছয় ম্যাচে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টানা হারে বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা শেষ হয়েছে। অনিশ্চিত হয়ে পড়েছে, ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও। 

ব্যাট হাতে বাংলাদেশ দলের বড় ভরসার জায়গা ছিলেন লিটন দাস। কিন্তু প্রত্যাশা মিটিয়ে পারফর্ম করতে পারেননি তিনি। আসরের ৭ ম্যাচে দুই ফিফটিতে তার ব্যাট থেকে এসেছে মাত্র ২২৫ রান। বিশ্বকাপের আগেও ছন্দে ছিলেন না তিনি। ১০ ইনিংসে ফিফটি পেয়েছিলেন মাত্র একটি।

সাংবাদিকদের সঙ্গে কথা না বললে ৬১ লাখ টাকা জরিমানা!
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
চ্যাম্পিয়নস লিগের আগে বড় সুখবর পেল রিয়াল মাদ্রিদ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
লড়াই করে শেষ ওভারে হারল বাংলাদেশ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
‘ইমরান দৌড় দিবি না’ বলে এলোপাতাড়ি গুলি, নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ডিএমপির দুই উপপুলিশ কমিশনারকে বদলি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9