ঢাকায় পা রাখলেন রোনালদিনহো

১৮ অক্টোবর ২০২৩, ০৪:২৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৮ PM
ঢাকায় রোনালদিনহো

ঢাকায় রোনালদিনহো © সংগৃহীত

ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রোনালদিনহো। বুধবার (১৮ অক্টোবর) বিকেল তিনটার কিছু সময় পর কলকাতা থেকে ঢাকায় আসেন তিনি। 

ঢাকায় পা রেখেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিশ্রাম নেয়ার কথা রয়েছে তার। সেখান থেকে সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন রোনালদিনহো।

আরও পড়ুন: মালদ্বীপকে হারিয়ে ফুটবল বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বে বাংলাদেশ

এ ছাড়া জাতীয় পুরুষ ও নারী দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও সাবিনা খাতুনের সঙ্গে দেখা করবেন। ব্রাজিল ফুটবল দলের সমর্থক, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও সাক্ষাৎ করবেন তিনি।

কলকাতা হয়ে ঢাকায় এই ব্রাজিলিয়ান প্লেমেকারকে আনছে ভারতীয় ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত। ঢাকায় বিকেলে সফর শেষ করে রাতেই ফিরে যাওয়ার কথা রয়েছে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই ফুটবলারের।

ট্রেইনি অফিসার নিয়োগে দেবে ব্যাংক এশিয়া, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১৭ মে ২০২৬
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বিষয়ে জরুরি নির্দেশনা বোর্ডের
  • ১৭ মে ২০২৬
বুয়েট উপাচার্য ছিলেন বাবা, ছেলে হলেন ডুয়েট উপাচার্য
  • ১৭ মে ২০২৬
সিনিয়র প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ২২ মে পর্…
  • ১৭ মে ২০২৬
কোলম্যানকে কোচ হিসেবে পেতে সব ধরনের সহযোগিতা করবে ক্রীড়া মন…
  • ১৭ মে ২০২৬
৩ বিষয়ের পরীক্ষা দিতে দেওয়া হয়নি, এসএসসির এক পরীক্ষার্থীকে …
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081