বাকি ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি: মোস্তাফিজ

১৪ অক্টোবর ২০২৩, ১২:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৫ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © ফাইল ছবি

বাংলাদেশ শেষ ৬ ম্যাচের সবগুলোতেই জিততে পারে বলে মনে করছেন দলের ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। চেন্নাইতে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে পরাজয়ের পর মোস্তাফিজের কাছে জানতে চাওয়া হয় পরের ৬ ম্যাচ সম্পর্কে। তিনি ইতিবাচক উত্তরই দিয়েছেন, ‘অসম্ভব কিছু নয়। আমরা তো ছয়টার মধ্যে ছয়টাই জিততে পারি।’

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিলো বাংলাদেশ। দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে টাইগারদের। হিমালয় থেকে দাক্ষিণাত্য- সব জায়গাতেই চিত্র এক। ব্যাটারদের চরম ব্যর্থতা।

এবারের বিশ্বকাপে প্রতিটি দলকে খেলতে হবে মোট ৯টি ম্যাচ।  বাংলাদেশ দল খেলতে চায় সেমিফাইনাল। তিন ম্যাচের মধ্যে দুটিতেই হেরে গেছে টাইগাররা। 

আরও পড়ুন: ঢাবির ভিসি হচ্ছেন প্রফেসর মাকসুদ কামাল, কাল হতে পারে প্রজ্ঞাপন

আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর টানা দুই হারে বাংলাদেশ দলের আবহ কেমন, তা জানতে চাইলে মোস্তাফিজ বলেছেন, ‘বেশি আফসোস করলে হবে না। হাতে এখনো ছয়টা ম্যাচ আছে।’

পরের ছয়টা ম্যাচ নিয়ে কী করণীয় সে বিষয়ে আলোচনা হচ্ছে- এমনটা জানিয়ে মোস্তাফিজ বলেন, ‘আমরা ভালো করার সুযোগ খুঁজছি, কী করলে আমরা ভালো করতে পারব। সবাই মিলে কথা বলছিলাম, কী করলে ভালো করতে পারি।’

 

যুক্তরাজ্যের মার্কিন ঘাঁটির কাছে গ্রেপ্তার ৫, ট্রাম্প বললেন…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষ পরীক্ষা শুরু আজ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণ মামলার আসামিকে স্বামী হিসেবে পেতে আদালতে নারীর হট্টগো…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আইফোন বিক্রি করে টাকা ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিম হত্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দ্বিতীয় দফায় নওগাঁয় প্রাথমিকের নিয়োগপত্র পেলেন ৬১ জন
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের উত্থান মানে বাংলাদেশের অস্তিত্বকে সংকটের মধ্যে ফে…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬