মদকাণ্ডে বিশ্বকাপ বাছাই দলে নেই জিকো-মোরসালিনসহ পাঁচ ফুটবলার

০৪ অক্টোবর ২০২৩, ০৬:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:০০ PM
অভিযুক্ত জাতীয় দলের পাঁচ ফুটবলার

অভিযুক্ত জাতীয় দলের পাঁচ ফুটবলার © ফাইল ফটো

মদসহ শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ধরা পড়া জাতীয় দলের পাঁচ ফুটবলারকে বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখেননি বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন।

বুধবার (৪ অক্টোবর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে অনুষ্ঠিত হলো ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নিয়মিত সভা। সেখানে অনির্ধারিতভাবেই আলোচনায় ওঠে পাঁচ ফুটবলারের মদ নিয়ে আসার প্রসঙ্গ।

সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী সালাউদ্দিন জানালেন, এবার হয়তো এই ৫ ফুটবলারের জাতীয় দলের দরজাও বন্ধ হতে যাচ্ছে। তারা হচ্ছেন— তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন।

আরও পড়ুন: বিশ্বকাপে বাংলাদেশ দলকে শুভেচ্ছা জানিয়ে যা বললেন তামিম

তিনি বলেন, ‘ভাবতেও পারছি না যে তারা এমন কাণ্ড করতে পারে। আমি মনে করি, তাদের জাতীয় দলে নেওয়া উচিত নয়। কোচের সঙ্গেও কথা হয়েছে। তিনিও সম্ভবত দলে নিচ্ছেন না এই ৫ ফুটবলারকে।’

প্রসঙ্গত, মালদ্বীপ থেকে খেলে ফেরার পথে ব্যাগ ভর্তি মদ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন বসুন্ধরা কিংসের পাঁচ ফুটবলার তপু বর্মন, আনিসুর রহমান জিকো, তৌহিদুল আলম সবুজ, শেখ মোরসালিন ও রিমন হোসেন। তাদের লাগেজ থেকে ৬৪ বোতল মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের সাময়িক নিষিদ্ধ করে বসুন্ধরা কিংস। এই ৫ ফুটবলারের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলমান।

৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬