আমিই একমাত্র বিশ্বকাপজয়ী, যাকে ক্লাব সম্মানিত করেনি: মেসি

২২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৫ PM
মেসি

মেসি © ফাইল ফটো

ফরাসি ক্লাব পিএসজিতে কাটানো দুটি মৌসুম নিয়ে অনেকবারই কথা বলেছিলেন লিওনেল মেসি। তবে এইবার আরও একটি বেদনার কথা জানালেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। তিনি বলেন, ‘আমিই একমাত্র বিশ্বচ্যাম্পিয়ন ফুটবলার, যে ক্লাব (পিএসজি) থেকে কোনো স্বীকৃতি পাইনি।’ 

পিএসজি ছেড়ে আমেরিকান ক্লাব ইন্টার মায়ামিকে যোগ দিয়েছেন মেসি। সেখানে  তিনি ‘ওলগা’ চ্যানেলে ‘মিগে গ্রানাদেস’ নামে আর্জেন্টাইন এক ইউটিউবারের কাছে একটি সাক্ষাৎকার দিয়েছেন। যেখানে তার কাটানো সুখ-দুঃখের নানা সময়কে ‘সব কিছুই একটি নির্দিষ্ট কারণে ঘটে’ বলে উল্লেখ করেছেন এলএমটেন।

এছাড়া সবকিছু প্রত্যাশিত না হলেও তা মেনে নিতে হয় এমন প্রসঙ্গ মূলত পিএসজিতে কাটানো সময়ের কথা বলতে গিয়েই তিনি বলেন, 'এটি এমন-ই ঘটেছে, সত্যটি আমার প্রত্যাশা অনুযায়ী ছিল না। তবে আমি সবসময় বলি যে বিষয়গুলো নির্দিষ্ট কোনো কারণেই ঘটে এবং যদিও আমি সেখানে (পিএসজি) ভালো ছিলাম না।

সেখানে থাকাকালীন আমি বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি। '

এরপরই তিনি ফাইনালে ফ্রান্সকে পরাজিত করার বিষয়টি তুলে ধরে বলেন, 'সত্যিটা হচ্ছে আমি সে (কিলিয়ান এমবাপ্পে) সহ সবার সঙ্গে খুশি ছিলাম। কিন্তু এটা বোধগম্য যে সে সেই জায়গায় ছিল যেখানে আমরা ফাইনাল জিতেছিলাম এবং এটা আমাদের দোষ যে তারা বিশ্বচ্যাম্পিয়ন হতে পারেনি। সে কারণে আমিই একমাত্র খেলোয়াড় ছিলাম যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পাইনি।

ট্যাগ: ফুটবল
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জোর দাবি এনসিপির
  • ০২ এপ্রিল ২০২৬
অনুমোদনের অপেক্ষায় আরও ৮ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ০২ এপ্রিল ২০২৬
ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হয়ে ইরানের বিপক্ষে যুদ…
  • ০২ এপ্রিল ২০২৬
দোকান-শপিং মল বন্ধের সময়ও এগিয়ে আসছে
  • ০২ এপ্রিল ২০২৬
তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ…
  • ০২ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ডাকাতি মামলায় আরও দুই আসামি গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬