ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন জিকো-মোরসালিন

১৪ সেপ্টেম্বর ২০২৩, ০১:৩৭ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৯ PM
ঢাবিতে ভর্তি সম্পন্ন করেছেন জিকো-মোরসালিন

ঢাবিতে ভর্তি সম্পন্ন করেছেন জিকো-মোরসালিন © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়ার আনিসুর রহমান জিকো ও শেখ মোরসালিন। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ভর্তি কার্যক্রম সম্পন করেন তারা।

দীর্ঘ ১৯ বছর পর চলতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, আবারও খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষা ছাড়া মেধাবী জাতীয় খেলোয়াড়দের ভর্তির সুযোগ দেয়া হবে। সেই কোটাতেই আবেদন করেন জিকো আর মোরসালিন। ‘ইসলামের ইতিহাস’ এই বিষয়ে অর্নাস করবেন ২ ফুটবলার।

২০২০ সালে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় গোলকিপার আনিসুর রহমান জিকোর। এর পর থেকে লাল-সবুজ জার্সিতে খেলেছেন প্রায় সব ম্যাচই। শেষ সাফ চ্যাম্পিয়নশিপে হয়েছেন দক্ষিণ এশিয়ার সেরা গোলকিপারও। 

এদিকে চলতি বছর কম্বোডিয়ার সাথে অভিষেকের পর  সাফে ২ গোল করে আলোচনায় আসেন মোরসালিন। গোল পেয়েছিলেন আফগানিস্তানের সাথে ৭ সেপ্টেম্বরের প্রীতি ম্যাচেও। সব মিলিয়ে ৭ ম্যাচ খেলেই জাতীয় দলের হয়ে ৩ গোল করেছেন মোরসালিন। 

এবার ফুটবল মাঠের সেই যোদ্ধারাই একইসাথে মনোযোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমেও। 

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence