পাওয়ার প্লে’র চাপ সামলে পাকিস্তানের বিপক্ষে লড়ছে ভারত

১০ সেপ্টেম্বর ২০২৩, ০৪:২২ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
ব্যাটিংয়ে ভারত

ব্যাটিংয়ে ভারত © সংগৃহীত

ক্রিকেটের সবচেয়ে রোমাঞ্চকর লড়াইয়ের একটি ভারত-পাকিস্তান ম্যাচ। দুই দলের ক্রিকেটযুদ্ধ একসময় নিয়মিত হলেও এখন তার দেখা মেলে কেবল আইসিসি ও এসিসি টুর্নামেন্টের বদৌলতে। রাজনৈতিক জটিলতার কারণে ২০১২ সালের পর থেকে হয়নি দ্বিপাক্ষিক সিরিজ। তবু বছরখানেকের বিরতিতে দেখা হয় দুই দলের। আর তা নিয়েই উন্মত্ত থাকে ক্রিকেট দুনিয়া। এবারের এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় একাধিকবারই তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।

যদিও গ্রুপপর্বে ভারত পুরো ব্যাট করলেও পাকিস্তান ব্যাটিংয়ে নামতে পারেনি। ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। একই শঙ্কা সুপার ফোরেও মাথায় নিয়েই নামছে দুদল। তবে ম্যাচটির জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। ভারত-পাকিস্তান আজ ন্যুনতম ২০ ওভার খেলতে না পারলে আগামীকাল (সোমবার) তারা আবারও মুখোমুখি হবে।

এমন নানা জটিল হিসাব-নিকাশ সামনে রেখে কলম্বোর আর প্রেমাদাসায় টস করতে নামলেন বাবর আজম এবং রোহিত শর্মা। এই দুই অধিনায়কের মধ্যে শুরুতেই জয় হলো পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। টস জিতে অবশ্য বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকে।

নিজেদের বোলিং শক্তির ওপর দারুণ আস্থা পাকিস্তান অধিনায়কের। শাহিন আফ্রিদি, হারিস রউফ, নাসিম শাহ, ফাহিম আশরাফ- এই চার পেসারের সমন্বয়। সঙ্গে স্পিনার হিসেবে রয়েছেন শাদাব খান। পাকিস্তানের এই বোলিংয়ের সামনে আগের ম্যাচে ২৬৬ রান করতে সক্ষম হয়েছিলো ভারত।

টস জিতে বোলিং নেয়ার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘উইকেটে আদ্রতা রয়েছে। অবশ্যই উচ্চ স্নায়ুর চাপের ম্যাচ এটা। তবে আমরা ম্যাচ টু ম্যচে এগুতে চাই। সব ডিপার্টমেন্ট একসঙ্গে জ্বলে উঠতে চাই। কোনো পরিবর্তন নেই। একই দল নিয়ে খেলতে নামছি।

রোহিত শর্মা আশাবাদী ছিলেন প্রথমে ব্যাট করার ব্যাপারে। টস না জিতলেও আশা পূরণ হয়েছে। অবশ্যই পাকিস্তানের বোলারদের মোকাবেলা করা একটি চ্যালেঞ্জের বিষয়। আমরা চাই স্কোরবোর্ডে ভালো কোনো রান তুলতে। সবগুলো ম্যাচই আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

ভারতীয় দলে ফিরে এসেছেন জসপ্রিত বুমরাহ। স্রেয়াশ আয়ারের পরিবর্তে খেলবেন লোকেশ রাহুল।

পাকিস্তান একাদশ: ফাখর জামান, ইমাম-উল হক, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।

ভারতীয় একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, ইশান কিশান (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবিন্দ্র জাদেজা, শাদুল ঠাকুর, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ।

‎রুয়েটে চুরি করতে গিয়ে চোর আটক
  • ১৮ মে ২০২৬
পদত্যাগের ঘোষণা ছাত্রদলের সাম্যর ভাই আমিরুলের, বহিষ্কার করল…
  • ১৮ মে ২০২৬
টেন্ডার অনিয়মের অভিযোগ, বরগুনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে…
  • ১৮ মে ২০২৬
ইবির বাসে জুনিয়রকে মারধর, পরবর্তীতে রূপ নিল দুই বিভাগের সংঘ…
  • ১৮ মে ২০২৬
আদালতের এজলাসেই দুই আইনজীবীর জুতা নিক্ষেপ, হাতাহাতি
  • ১৭ মে ২০২৬
কুবিতে শিক্ষার্থীকে ‘লোহার শিকল’ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলেন…
  • ১৭ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081