খেলায় সাকিবের একটি শটের দৃশ্য © সংগৃহীত
চলমান এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার দেয়া ২৫৮ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেয়েছিল বাংলাদেশ। মিরাজ ও নাঈম শেখের দায়িত্বশীল ব্যাটিংয়ে ওপেনিং জুটিতে ৫৫ রান তুলে এই দুই ব্যাটার। এরপর সাকিব লিটন দলকে বাঁচাতে হাল ধরেন। তবে সে আশায় গুড়ে বালি দিয়ে প্যাভিলয়নে ফিরে গিলেন অধিনায়ক সাকিব। ৭০ রানে তিন উইকেট হারিয়ে বিপাকে বাংলাদশে দল।
দাসুন শানাকা এলবিডব্লিউর রিভিউ নিয়ে সাকিব আল হাসানকে থামাতে পারেননি। বাংলাদেশের অধিনায়ক সেই সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলতে পারেননি। মাথিশা পাথিরানার বলে কুশল মেন্ডিসকে ক্যাচ দেন সাকিব। আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল শ্রীলঙ্কা। ৭ বল খেলে ৩ রান করেন সাকিব। ৭০ রানে ৩ উইকেট হারালো বাংলাদেশ।
ক্রিজে লিটনের সঙ্গী একন মুশফিকুর রহিম। রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ১৮ ওভার শেষে ৩ উইকেটে ৮০ রান। লিটন ২২ বলে ১৪ এবং মুশফিক ৫ বলে ৪ রান নিয়ে খেলছেন।