গোলকিপারের মুখে আঘাত করে নিষিদ্ধ রোনালদো

০৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:৪৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০৩ PM
এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো

এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো © সংগৃহীত

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো আল নাসরের হয়ে নিয়মিতই পারর্ফম করে চলছেন। ইউরো বাছাইপর্বে ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। শ্বাসরুদ্ধকর ম্যাচে অবশ্য ১-০ গোলে জয় পায় পর্তুগাল। সেই গোলে চড়েই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। তবে জয়ের রাতে অস্বস্তি পর্তুগাল শিবিরে, খেলার ৬২তম মিনিটের সময় রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষক মার্টিন ডুভরাভকার মুখে। আর তাতেই এক ম্যাচ নিষিদ্ধ রোনালদো। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ১টায় স্লোভাকিয়ার ন্যারোডনি ফুটবল স্টেডিয়ামে মুখোমুখি হয় পর্তুগাল ও স্বাগতিক স্লোভাকিয়া। ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের এই ম্যাচে ১-০ গোলে জয় পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। দলের হয়ে একমাত্র গোলটি করেন ব্রুনো ফার্নান্দেস।

স্লোভাকিয়ার বিপক্ষে শুরু থেকে মাঠে ছিলেন পর্তুগিজ মহাতারকা। যদিও এই দলের বিপক্ষে তেজ দেখাতে পারেনি রোনালদোর দল। উল্টো একাধিকবার পর্তুগিজ রক্ষণের পরীক্ষা নিয়েছে স্লোভাকিয়া। কিন্তু চেষ্টা করেও শেষ পর্যন্ত ভাঙতে পারেনি পর্তুগালের রক্ষণ। নিজেদের ফিনিশিং দুর্বলতার কারণেও বেশ ভুগতে হয়েছে দলটিকে। ব্রুনো ফার্নান্দেজের অসাধারণ এক গোলে চড়েই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। 

তবে ম্যাচের ৬২তম মিনিটের সময় রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে প্রতিপক্ষ গোলরক্ষক মার্টিন ডুভরাভকার মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। ওই সময় ডান প্রান্ত দিয়ে আসা বলটি সুবিধাজনক জায়গাতেই পান। কিন্তু প্রথম শটটিতে ঠিকঠাক সংযোগ ঘটাতে ব্যর্থ হন ‘সিআর সেভেন’।

গোলরক্ষককে আঘাত করার পর রোনালদো

এরপর এগিয়ে গিয়ে চেয়েছিলেন স্লাইড করে বল জালে জড়াতে। কিন্তু এবারও বলে সংযোগ ঘটাতে পারেননি, উল্টো রোনালদোর বুট সরাসরি গিয়ে আঘাত করে স্লোভাকিয়ার গোলরক্ষকের মুখে। প্রতিপক্ষ খেলোয়াড়দের প্রতিবাদের মুখে রেফারি তাকে হলুদ কার্ডও দেখান। স্লোভাকিয়ার বিপক্ষে নামার আগে পতুর্গালের হয়ে সর্বশেষ ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন রোনালদো। আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ৮৩ মিনিটে কার্ডের খড়গ নামে সিআরসেভেনের ওপর।

পরপর দুই ম্যাচে হলুদ কার্ডে পরের ম্যাচে নিষেধাজ্ঞা পেলেন আল নাসর তারকা। ফলে আগামী মঙ্গলবার লুক্সেমবার্গের বিপক্ষে ম্যাচটিতে খেলা হবে না রোনালদোর। যদিও লুক্সেমবার্গের বিপক্ষে রোনালদোর রেকর্ড খুব ভালো। তাদের বিপক্ষে রোনালদো এখন পর্যন্ত ১১ ম্যাচে করেছেন ১১ গোল। এমনকি সর্বশেষ গত মার্চে ৬-০ গোলে জেতা ম্যাচে জোড়া গোল করেছিলেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পর্তুগাল ৫ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। এমনকি এই ৫ ম্যাচে ১৫ গোল করার বিপরীতে কোনো গোল হজম করেনি তারা। অন্য দিকে পর্তুগালের কাছে হারলেও লুক্সেমবার্গের সমান ১০ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে ২ নম্বরে আছে স্লোভাকিয়া।

দ্য ডেইলি ক্যাম্পাসে সংবাদ, ঘুষ-কাণ্ডে জড়িত ইউএনও অফিসের সে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মুজিব কর্ণারকে মুক্তিযুদ্ধ ও জুলাই কর্ণারে রূপান্তরের দাবি …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আইনি জটিলতায় সাড়ে ৪ বছর ধরে আটকে যবিপ্রবির পদার্থবিজ্ঞানের …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মিটফোর্ডের নতুন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযে…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ: দু’দিন পর দুপক্ষের সমঝোতা
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
আবদুল মান্নান লাডু ট্রফি মিদুলের, রানারআপ মনজুর শান্ত ও জাহ…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9