বাংলাদেশের চেয়ে আফগানিস্তান এগিয়ে: হামিদ

১০ জুলাই ২০২৩, ০৬:৫৫ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
আফগানিস্তানের পেস বোলিং কোচ হামিদ হাসান

আফগানিস্তানের পেস বোলিং কোচ হামিদ হাসান © ফাইল ছবি

এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। চট্টগ্রামের চলমান সিরিজ জয়ের মাধ্যমে দলটি প্রথমবারের মতো টাইগারদের থেকে সিরিজ চিনিয়ে নিয়েছে। আফগান পেস বোলিং কোচ হামিদ হাসান মনে করেন, সহজে এই সিরিজ জিতেনি আফগানিস্তান। 

হামিদ বাংলাদেশের থেকেও আফগানিস্তান এগিয়ে আছে উল্লেখ করে তিনি আরও বলেন, 'আমরা কিছুটা ইতিবাচক ক্রিকেট খেলেছি। এ কারণেই তারা আমাদের বোলারদের ধরতে পারেনি অথবা ব্যাটারদের থামাতে পারেনি। এটাই সম্ভবত মূল বিষয় ছিল, আমরা ভেবেছি আমরা বাংলাদেশের চেয়ে এক ধাপ এগিয়ে এবং ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন।' 

আরো পড়ুনঃ হারের দায় বোলারদের উপর চাপালেন লিটন

আজ সোমবার (১০ জুলাই) চট্টগ্রামে একটি সংবাদ সম্মেলনে এসব বলেছেন আফগান কোচ হামিদ হাসান। তিনি আরও বলেন, 'তাদের সহজে হারাইনি। এটার জন্য আমাদের অনেক অনুশীলন করতে হয়েছে এবং এভাবেই আমরা তৈরি হয়েছি। তবে দেশের মাটিতে টাইগারদের হারানো কঠিন বলে মনে করেন এই আফগান কোচ। 

তিনি বলেন, এর পেছনেও আমরা অনেক কাজ করেছি। আমরা প্রতিদিন ৫-৬ ঘণ্টা অনুশীলন করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে নিজেদের প্রতি আমাদের বিশ্বাস ছিল। এটা সবার জন্যই গুরুত্বপূর্ণ ছিল। যদি আপনার নিজের ওপর বিশ্বাস থাকে তাহলে আপনি যে কাউকে হারাতে পারবেন।'

বাংলাদেশের ব্যাটাররা ওয়ানডে সিরিজের দুই ম্যাচেই আফগানদের স্পিন বিষে নীল হয়েছে। আফগান কোচ হামিদও বাংলাদেশের এমন ব্যাটিং দেখে অবাক হয়েছেন।

ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬
বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬