প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত

০৪ জুন ২০২৩, ১০:১৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২০ AM
প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত

প্রাথমিকের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত © সংগৃহীত

গত গয়েকদিন ধরেই তীব্র গরমে হাঁসফাঁস জনজীবন। তীব্র দাবদাহের কারণে সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। শনিবার থেকে এ টুর্নামেন্ট হওয়ার কথা ছিল।

শনিবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মস্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আপাতত সারাদেশে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সব খেলা স্থগিত করা হয়েছে। এ খেলার তারিখ পরে জানানো হবে।

এর আগে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে ক্রীড়া প্রতিযোগিতা এবং ৪ জুন রোববার ঢাকা পিটিআইতে সাংস্কৃতিক ও বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এতে বলা হয়, প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ বিতরণের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে জাতীয় পর্যায়ের শিক্ষার্থী কেন্দ্রিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং বিষয়ভিত্তিক কুইজ প্রতিযোগিতা শনিবার থেকে শুরু হতে যাচ্ছে।

এ আয়োজনের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ। সভাপতিত্ব করবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত।

আরও পড়ুন: আরও দুইদিন থাকতে পারে তাপপ্রবাহ, শেষে  ঘূর্ণিঝড়ের আভাস

ক (১ম ও ২য় শ্রেণি) ও খ ( ৩য়-৫ম শ্রেণি) বিভাগে ১০ টি বিষয়ে ( ক বিভাগে ৪টি এবং খ বিভাগে ৬টি) ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

ক ও খ বিভাগে ১২ টি বিষয়ে (ক-৫+ খ-৭) সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ৪টি বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থী যাথাক্রমে ৩০, ২৫ ও ২০ হাজার টাকার সাথে ১টি ক্রেস্ট, ও ১টি সনদপত্র পাবে।

পূজায় ডিজে বাজানো নিষিদ্ধ করলেন শুভেন্দু অধিকারী
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ইতালিতে বাঁধনের ওপর হামলা, থানায় অভিযোগ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
গাড়ি থেকে মানিব্যাগ নিয়ে পালাচ্ছিল তরুণ, দৌড়ে আটক করলেন পুল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের র…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডিতে ভর্তি আবেদন শুরু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মন্দিরে প্রতিমা ভাংচুরের সময় হাতেনাতে পাবিপ্রবির সনাতনী শি…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9