আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

১৪ মে ২০২৩, ১১:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৪০ AM
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের © সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতেও জয় পেয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচের শেষের দিকে বোলিংয়ে অনিয়মিত নাজমুল হোসেন শান্তকে এনে যেন বাজি ধরেছিলেন তামিম ইকবাল। আগের ম্যাচের বিধ্বংসী ব্যাটার হ্যারি টেক্টরকে শান্ত অফ-স্পিনে বাউন্ডারিতে ধরাশায়ী করেছেন।

লিটন দাসের তালুবন্দি হওয়ার আগে টেক্টরের সংগ্রহ ৪৫ রান। এরপর দ্রুত উইকেট হারিয়ে ক্রমাগত হারের পথে এগিয়ে যায় আইরিশরা। সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে জায়গা না পাওয়া মুস্তাফিজুর রহমানের ৪ শিকারে বাংলাদেশ টানা দ্বিতীয় সিরিজে জয় পেয়েছে।

তবে আইরিশ ইনিংসের ৩৭তম ওভারটাই বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। অভিষিক্ত মৃত্যুঞ্জয় চৌধুরীর করা ওই ওভারে আইরিশরা পায় ২১ রান। অথচ এর আগে স্বাগতিকদের ৭৪ বলে ১০১ দরকার ছিল। সেই ধাক্কা সামলে ব্রেক-থ্রু চাওয়া ছিল টাইগারদের। শান্ত এসে সেটাই নিশ্চিত করেছেন।

এর আগে ইংল্যান্ডের চেমসফোর্ডে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথটা ভেসে গিয়েছিল বৃষ্টিতে। দ্বিতীয় ম্যাচে আইরিশদের দেওয়া ৩২০ রানের টার্গেট টপকে দারুণ জয় পায় বাংলাদেশ।

একই ভেন্যুতে সিরিজের শেষ ম্যাচেও টাইগারদের সাথে চোখে চোখ রেখে লড়েছে আইরিশরা। বাংলাদেশের দেওয়া ২৭৫ রানের টার্গেটে তারা বেশ ভালোভাবেই আগাচ্ছিল। তবে মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে ২৭০ রানেই থামতে হয়েছে আইরিশদের।

নির্ধারিত সময়ে লাইট-ফ্যান-এসি চললেও অনুপস্থিত কর্মকর্তারা
  • ২৩ এপ্রিল ২০২৬
সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের দুই কর্মী নিহত
  • ২৩ এপ্রিল ২০২৬
এডিটেড ছবি নিয়ে উত্তেজনা, শাহবাগে সাংবাদিক-ডাকসু নেতাদের ওপ…
  • ২৩ এপ্রিল ২০২৬
‘কীসের সাংবাদিক’ বলেই হামলা চালায় ছাত্রদল নেতাকর্মীরা, আহত …
  • ২৩ এপ্রিল ২০২৬
থানায় সাংবাদিক-ডাকসু নেতাদের মারধর ছাত্রদলের, পুলিশ উধাও ১ …
  • ২৩ এপ্রিল ২০২৬
শাহবাগে মুখোমুখি রাকিব-সাদিক কায়েমরা
  • ২৩ এপ্রিল ২০২৬