একাদশে জায়গা হয়নি লিটনের

২৩ এপ্রিল ২০২৩, ০৭:৪৫ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২১ AM

© সংগৃহীত

চলতি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এক ম্যাচ খেলেই একাদশে জায়গা হারালেন লিটন দাস। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ প্রথম ইনিংসে খেলার সুযোগ পাননি তিনি। তাকে বাদ দিয়ে নামিবিয়ান অলরাউন্ডার ডেভিড ভিসাকে একাদশে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

ঘরের মাঠে আজ রবিবার টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা। তাই লিটনের খেলার সুযোগ এখনো টিকে আছে। কেননা ইমপ্যাক্ট সাবস্টিউটের তালিকায় আছেন তিনি। কলকাতা পরে ব্যাটিংয়ে নামলে হয়তো জেসন রয়ের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে।

আইপিএলে দল পেলেও মাঠে নামা হচ্ছিল না লিটনের। অবশেষে আসরে দলের ষষ্ঠ ম্যাচে সুযোগ পান তিনি।  কিন্তু কাজে লাগাতে পারেননি বাংলাদেশের এই ডানহাতি ব্যাটার। অভিষেক ম্যাচে মাত্র ৪ রান করেছেন তিনি। পরে উইকেটের পেছনেও করেছেন ভুল। ক্যাচ মিস, স্টাম্পিং মিস-এসব ছিল অনবরত।  তার দল কলকাতাও হেরে গেছে দিল্লি ক্যাপিটালসের কাছে।

মদ খেয়ে ৫ বন্ধু মিলে বান্ধবীকে ধর্ষণ
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রীর কাছে আপাতত তিন প্রত্যাশা ফাহামের
  • ১৯ মে ২০২৬
এমসি কলেজের নতুন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ
  • ১৯ মে ২০২৬
বেসামরিক নাগরিকদের সুরক্ষায় শক্তিশালী শান্তিরক্ষা ব্যবস্থার…
  • ১৯ মে ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৫৮ বিষয়ে রচিত হবে নতুন পাঠ্যপুস্তক…
  • ১৯ মে ২০২৬
অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, গ্রেপ্তার ১
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081