মার্টিনেজের আত্মঘাতি গোলে শীর্ষে আর্সেনাল

১৯ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
এমিলিয়ানো মার্টিনেজ

এমিলিয়ানো মার্টিনেজ © সংগৃহীত

গতকাল ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচে মুখোমুখি হয়েছিল আর্সেনাল ও অ্যাস্টন ভিলা। আর্সেনাল ফেভারিট হলেও অ্যাস্টন ভিলা তাদের ছেড়ে কথা বলেনি। পুরো ম্যাচ জুড়েই লড়াই হয়েছে বেশ। বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের আত্মঘাতি গোলে জয়ের হাসি হেসেছে আর্সেনাল।  

শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভিলা পার্কে অতিরিক্ত সময়ের দুই গোলে ৪-২ এ জিতেছে আর্সেনাল।

নিজেদের মাঠে শুরু থেকে আগ্রসী খেলতে থাকে অ্যাস্টন ভিলা। ম্যাচের ৫ মিনিটে ম্যাথু স্টুয়ার্ট ক্যাসের বাড়ানো নিখুঁত ক্রস থেকে বল পেয়ে স্বাগতিকদের এগিয়ে দেন ইংলিশ ফরোয়ার্ড ওয়াটকিন্স। গোল খেয়ে পরিশোধের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। সফলও হয় দলটি ১১ মিনিট ব্যবধানে সাকার গোলে সমতা ফেরে। এরপর ৩১তম মিনিটে আলেক্স মোরেনোর আড়াআড়ি ক্রস থেকে বল পেয়ে নিখুঁত শটে আর্সেনালকে এগিয়ে দেন ব্রাজিল তারকা ফিলিপে কুতিনহো।

বিরতির পর ওলেক্সান্তার জিনচেঙ্কোর গোলে ২-২ গোলো সমতা আনে আর্সেনাল। খেলার শেষ মুহূর্তে জর্জিনহোর শট ক্রসবার লেগে গোলকিপার মার্টিনেজের মাথায় লেগে আত্মঘাতি গোল হয়। বোকা বনে যান আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক মার্টিনেজ। শেষ বাঁশি বাজার আগমুহূর্তে মার্তিনেল্লি ভিলার জালে শেষ পেরেকটি টুকে দিয়ে ৪-২ গোলে জয়নিশ্চিত করেন আর্সেনাল।

আরও পড়ুন: সপরিবারে ওমরাহ পালন করছেন মিরাজ

এই জয়ের মধ্য দিয়ে আবারও শীর্ষস্থানে উঠে এসেছে মিকেল আর্তেতার দল। একই ম্যাচ খেলে তিন পয়েন্ট পেছনে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে সিটি। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৫৪ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্সেনাল। তাদের সমান ম্যাচ খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে ম্যানইউ। 

নেত্রকোনার পুত্রবধূ হলেন লন্ডনের কাউন্সিলর
  • ১৯ মে ২০২৬
নেইমারকে দলে রাখার কারণ জানালেন কোচ
  • ১৯ মে ২০২৬
যে ৫ খাবার গরম করে খেলেই বাড়ে লিভার ক্যান্সারের ঝুঁকি
  • ১৯ মে ২০২৬
আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা কবে, যা জানা গেল
  • ১৯ মে ২০২৬
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা, কেটে নিল ডান হাত
  • ১৯ মে ২০২৬
সন্ত্রাসীদের গুলিতে দুই অটোরিকশা চালক গুলিবিদ্ধ
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081