ম্যাককালামের রেকর্ড ভেঙে টেস্টে সর্বোচ্চ ছক্কার মালিক স্টোকস

১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৮ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:১১ PM
বেন স্টোকস ও ম্যাককালাম

বেন স্টোকস ও ম্যাককালাম © সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে একটি ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছেন বেন স্টোকস। সেই ছক্কাই তাকে বানিয়েছে ক্রিকেটের সাদা পোশাকের ফরম্যাটে সর্বোচ্চ ছক্কার মালিক। মাউন্ট মঙ্গানুইয়ে দিবারাত্রির টেস্টের তৃতীয় দিনে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ১৯ রান করলেও কোনো ছক্কা হাঁকাতে পারেননি বেন স্টোকস। তবে শনিবার দ্বিতীয় ইনিংসে ৩১ রানের ইনিংস খেলার পথে হাঁকিয়েছেন দুটি ছক্কা। আর এতেই ইংল্যান্ডের বর্তমান কোচ ও নিউজিল্যান্ড কিংবদন্তি ম্যাককালামের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস।

আজ ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার আগে ১০৭ ছক্কা নিয়ে ম্যাককালামের পাশেই বসেছিলেন ইংলিশ অধিনায়ক। মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় দিনে বলার কুগলায়েনকে (৪৮.৩ ওভার) ফাইন লেগের ওপর দিয়ে যে ছক্কাটা মারলেন, তাতেই গড়লেন রেকর্ড।

নিউজিল্যান্ডের হয়ে ১০১টি টেস্ট খেলে ১০৭টি ছক্কা হাঁকিয়েছিলেন ম্যাককালাম। ১১ টেস্ট কম খেলেই ম্যাককালামকে পেছনে ফেলেছেন স্টোকস। ৯০ টেস্টে স্টোকসের ছক্কার সংখ্যা এখন ১০৯টি। টেস্টে সর্বোচ্চ ছক্কার তালিকায় স্টোকস-ম্যাককালামের পরেই রয়েছেন ক্রিস গেইল (১০০), অ্যাডাম গিলক্রিস্ট (৯৮) ও জ্যাক ক্যালিস (৯৭)। কিউই পেসার টিম সাউদির রয়েছে ৭৬টি ছক্কা। এছাড়া ভারতের রোহিত শর্মা ৬৬ ও অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার ৬৪টি ছক্কা মেরেছেন টেস্টে।

টেস্ট ইতিহাসে ন্যূনতম ১০০ ছক্কা মারার কীর্তি খুব বেশি ব্যাটারের নেই। ম্যাককালাম ও স্টোকস ছাড়া শুধু আর একজন এই মাইলফলকের দেখা পেয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার সাবেক উইকেটকিপার ও ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। ৯৬ টেস্টের ক্যারিয়ারে ১০০ ছক্কা হাঁকিয়েছেন এই অজি ক্রিকেটার। 

আরও পড়ুন: পিএসএলে কুমিল্লার হেলমেট পরে নেমে জরিমানা গুনলেন নাসিম

বর্তমানে খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে ৭৬ ছক্কা নিয়ে স্টোকসের পরই দুই নম্বরে আছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি। । ইংলিশ অধিনায়ক যার রেকর্ড ভাঙলেন সেই ব্রেন্ডন ম্যাককালাম এখন ইংল্যান্ডেরই টেস্ট কোচ। কোচের সামনেই কোচের রেকর্ড ভাঙলেন ইংলিশ অলরাউন্ডার।

চ্যাম্পিয়ন্স লিগে নতুন মৌসুমে একাধিক নিয়ম পরিবর্তন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকে নতুন করে জাতীয়করণ, যা বললেন ববি হাজ্জাজ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এবার কৃষি গুচ্ছের নেতৃত্বে শেকৃবি, ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি তিন বিষয়ের ওপর
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মামলার তদন্তে আড়াই বছর পর কবর থেকে লাশ উত্তোলন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9